Monday , 21 April 2025 | [bangla_date]

দিনাজপুরে বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক), যুগ্মসচিব এর পুলহাট বাফার (সার) গোডাউন পরিদর্শন

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন(বিসিআইসি) এর পরিচালক (বাণিজ্যিক),যুগ্মসচিব ও দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান ১৯ এপ্রিল -২০২৫ শনিবার সকাল সাড়ে নয়টায় দিনাজপুর শহরের পুলহাট বি সি আই সি বাফার (সার) গোডাউন পরিদর্শন করেছেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মন্জুর রেজা ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক বিপনন, বিসিআইসি । এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিআইসি বাফার গুদাম পুলহাটের সমন্বয় কর্মকর্তা ও ইনচার্জ অর্জুন রায়, ফার্টিলাইজার এসোসিয়েশন দিনাজপুরের পরিচালক ফরহাদুল ইসলাম প্রমূখ।
পরিদর্শন কালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন(বিসিআইসি) এর পরিচালক (বাণিজ্যিক),যুগ্মসচিব মোঃ মনিরুজ্জামান পুলহাট সার গোডাউন এর সকল ভবন ঘুরে দেখেন এবং সারের মজুদ সহ বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় কর্মকর্তার সাথে বিনিময় করেন। তিনি গোডাউনের সকল রেজিস্টার খাতা, গাড়ি লোড আর্ন লোডিং, ডেলিভারি সহ সবকিছু বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তিনি অফিসের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর তিনি নির্মানাধীন কাউগা, দিনাজপুর বাফার গুদাম পরিদর্শন করেন এবং স্থানীয় কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন । মত বিনিময়ে তিনি জানান, ২০,০০০ মেঃ টঃ ধারন ক্ষমতা সম্পন্ন গুদাম নির্মান সম্পন্ন হলে দিনাজপুর জেলার কৃষকরা সহজে ও সুলভমূল্য সার পাবে।এখান থেকে তিনি পার্বতীপুরে বাফার গুদাম ও নীলফামারী জেলার বাফার গুদাম পরিদর্শন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সুগারমিল লোকসানের বোঝা মাথায় নিয়ে আগামী ২৩ ডিসেম্বর আখ মাড়াইয়ের মধ্য দিয়ে চিনি উৎপাদন শুরু

বীরগঞ্জে শীতর্তদের মাঝে কম্বল বিতরণ

দিনাজপুরের বোচাগঞ্জ ঘূর্ণিঝড়ের তান্ডবে উফড়ে পড়েছে ৩শ বছরের পুরনো বটগাছ

দিনাজপুরের বোচাগঞ্জ ঘূর্ণিঝড়ের তান্ডবে উফড়ে পড়েছে ৩শ বছরের পুরনো বটগাছ

বীরগঞ্জে প্রচন্ড শীতে জনজীবনে বিপর্যয়,বেড়েছে গরম কাপড়ের চাহিদা

ভূয়া ভোটারে নির্বাচন রাণীশংকৈলে ইউএনও সহ ৪ জনকে শোকজ

হরিপুরে নবাগত শিক্ষকদের বরণ ও অবসরপ্রাপ্তদের বিদায় সম্মাননা

ঘোড়াঘাটের সাংবাদিক মঞ্জুরুলকে বাঁচাতে এগিয়ে আসুন

শীতার্তদের মাঝে ডিসি’র শীতবস্ত্র উপহার বিতরণ

চিরিরবন্দরে ড্রাম ট্রাক চলাচল বন্ধ ও রাস্তা পুনঃনির্মাণের দাবীতে মানববন্ধন

শিক্ষার্থীদের রং তুলির আচরে ফুটে উঠেছে গণতন্ত্র, অধিকার ও সংগ্রামের চিত্র