Monday , 28 April 2025 | [bangla_date]

দিনাজপুর জেলা জজ আদালতের জিপি মনোনিত হওয়ায় এ্যাডভোকেট মোঃ ইব্রাহিমকে সংবর্ধনা

দিনাজপুরের বিশিষ্ট আইনজীবী ও হাইকোর্টের আইনজীবী এবং দিনাজপুর জেলা আইনজীবীর সমিতির সিনিয়র সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ ইব্রাহিম জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসলি (এডিশন্যাল জিপি) মনোনিত হওয়ায় চাউলিয়াপট্টি খানকাহ রহমানিয়া নূরারী তা’লিমুল কুরআন ও হাফেজিয়া মাদরাসার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকাল ১১টায় মাদরাসা মিলনায়নে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাখাওয়াত হোসেন সাকু’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ ইব্রাহিম। এ সময় তিনি বলেন, সবাই মিলে কাজ করলে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়া সহজ হবে। এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমি সাধ্যমত কাজ করবো ইনশাআল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাখাওয়াত হোসেন সাকু বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসায় বর্তমানে পাঁচ শতাধিকের বেশি ছাত্রছাত্রী অধ্যয়ন করে। ১৫ জন শিক্ষকসহ ১৮ জন স্টাফ নিয়ে এই মাদরাসা পরিচালিত হয়। এখানে ইসলামী শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তি বিষয়ে ও বাংলার পাশাপাশি ইংরেজী মাধ্যমেও পাঠদান করা হয়।
তিনি বলেন, বর্তমান কমিটি দায়িত্ব নেয়ার পর মাদরাসার উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে তিনি জিপি এ্যাডভোকেট মোঃ ইব্রাহিমের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ জসিম উদ্দীন। আলোচনা শেষে মাদরাসার উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাদরাসার শিক্ষক হাফেজ মোঃ তাশরিফুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরতাল-অবরোধ দিয়ে বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্থ করা যাবে না ——হুইপ ইকবালুর রহিম

মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণকালে শিল্পপতি আহসান হাবীব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব

তেঁতুলিয়ায় হাটবাজারে মিলছে না সার, চিন্তিত ক্ষুদ্র চা চাষিরা

ঠাকুরগাওয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ৩ দিন ব্যাপী ক্যাম্পেইন

বীরগঞ্জে অবৈধ নিয়োগ বন্ধে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি

রাণীশংকৈলে আদিবাসিদের বিরুদ্ধে জোরপ‚র্বক জমি দখলের অভিযোগ

বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের ১৯৭১সালের যুদ্ধরত অবস্হায় বেঁচে থাকার ইতিহাস..

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কৃষকদের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা কাজ করে যাচ্ছেন-হুইপ ইকবালুর রহিম

হরিপুরে এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী পালিত