Friday , 11 April 2025 | [bangla_date]

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগে এসএসসিতে ১ লাখ ৮২ হাজার পরীক্ষার্থী অংশ নিবে

সারা দেশের সাথে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আজ ১০ এপ্রিল রংপুর বিভাগের ৮ জেলায় এসএসসি পরীক্ষায় ১ লাখ ৮২ হাজার ৪১০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে, যা গত বছরের তুলনায় ১ হাজার ১০২ জন বেশি।
দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, গতবছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ৩০৮ জন। চলতি বছর ১ হাজার ১০২ জন পরীক্ষার্থী বেড়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী জানান, ২৮০টি পরীক্ষা কেন্দ্রে ২ হাজার ৭৬৭টি বিদ্যালয়ের ১ লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। গত বছরের তুলনায় এ বছর ছেলে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩৭২ জন, যা ৯২ হাজার ৬৭০ জনে দাঁড়িয়েছে। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৭৩০ জন, বর্তমানে ৮৯ হাজার ৭৪০ জন।
এছাড়া, বিজ্ঞান বিভাগ থেকে ৯৭ হাজার ৯০৮ জন, মানবিক বিভাগ থেকে ৮২ হাজার ৩৮৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী অংশ নেবে।
এই বোর্ডের অধীনে রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এবছর এসএসসি পরীক্ষাকে শান্তিপূর্ণ এবং ত্রæটিমুক্তভাবে অনুষ্ঠিত করার জন্য একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।এছাড়া, বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ঝটিকা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, যারা পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

বীরগঞ্জে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ১১ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের বর্ষিয়ান সম্পাদক মিজানুর রহমান লুলুর প্রথম মৃত্যুবার্ষিকী ১৩জুন

সাংবাদিক রোজিনার জামিন শুনানির আদেশ রোববার

বাঁচতে চায় দরিদ্র কৃষকের মেধাবী সন্তান আমজাদ

বিদ্যুৎস্পৃষ্টে খানসামায় ভ্যান চালকের মৃত্যু

৫বছর পার হলেও সেতুর নির্মান শেষ হয়নি সেতু নির্মাণের ধীর গতি-দূর্ভোগ নিরসনে পাশ দিয়ে কাঠের সাকোঁ

সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বনাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান —-মো:আনিসুর রহমান (বাকী)

সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বনাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান —-মো:আনিসুর রহমান (বাকী)

ঠাকুরগাঁওয়ে ৫০ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

দিনাজপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দম্পতিকে কুপিয়ে হত্যা, আটক-৩