Monday , 7 April 2025 | [bangla_date]

দীর্ঘ ১৩ বছর পর ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাচনে সভাপতি লুইস সম্পাদক মাইকেল

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি\ দীর্ঘ ১৩ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনরা মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থার পাঁচ বছর মেয়াদী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার উপজেলার চারটি ভোট কেন্দ্রে একযোগে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা প্রায় ১৫ হাজার। চারটি কেন্দ্রে মোট ভোট কাস্ট ৩৫৩৮ টি।
ভোট গণনা শেষে সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে প্রধান নির্বাচন কমিশনার মাইকেল টুডুর উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন, সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওছার শেখ।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে গরুর গাড়ি প্রতীকে লুইস মুরমু ১১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী সুবাস মার্ডি হারমোনিয়াম প্রতীকে ভোট পেয়েছেন ১১২৮ টি। সাধারণ সম্পাদক পদে মাইকেল হেমরম পাঞ্চি শাড়ি প্রতীকে ২১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্ব›দ্বী রিপন বেসরা মাদল প্রতীকে ভোট পেয়েছেন ১১৯৬ টি ও কোষাধ্যক্ষ পদে মাইকেল মার্ডি কোদাল প্রতীকে ১৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জুয়েল টুডু কাঁসা লোটা প্রতীকে ভোট পেয়েছেন ১৬৫৩ টি।
ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন, নির্বাচনের দায়িত্বে থাকা সহকারী নির্বাচন কমিশনার মিখাইল মার্ডি,অনিল মার্ডী, আলোইশিউস হাঁসদা সহ অনেকে।
এর আগে নির্বাচনে তিনটি পদে আদিবাসী ভোটারা উপজেলার ওসমানপুর উচ্চ বিদ্যালয়, কানাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,বেলোয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আবিরের পাড়া সেন্ট মেরি ভিয়ান্নী উচ্চ বিদ্যালয়ে তারা তাদের ভোট অধিকার প্রয়োগ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সংস্কারের অভাবে পুরাতন জেলখানাটি যেন ভূতের বাড়ি!

বড়বন্দর সমাজ উন্নয়ন সংঘ’র পরিচিতি সভায় স্বরূপ বক্সী বাচ্চু যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় আসক্ত হতে হবে

ফুলকুঁড়ি আসরের ৪ যুগ পূর্তির শিশু সমাবেশ

আইকন কোচিং সেন্টারের এইচএসসি-২০২৫  পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

আইকন কোচিং সেন্টারের এইচএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

পঞ্চগড়ে উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক হস্তান্তর

গায়ে লাগছে না ইউনিফর্ম, ব্যস্ততা ফিরেছে দর্জি দোকানগুলোতে

প্রতিটি গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার দাবি ——দিনাজপুরে বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ সভা

দিনাজপুরে অসহায় শীতার্তদের পাশে কোয়ান্টাম ফাউন্ডেশন

ঠাকুরগাঁওয়ে ৪০ দিনের কর্মসূচির কাজে অনিয়মের অভিযোগ উঠেছে