Wednesday , 16 April 2025 | [bangla_date]

নববর্ষে দিনাজপুরে গ্রামগঞ্জের জনপ্রিয় গমিরা খেলায় ভীড়

পহেলা বাঙলা নববর্ষ উপলক্ষে দিনাজপুর সদরের চুনিয়াপাড়া বাজার কালী মন্দির ও দুর্গা মন্দির কমিটির উদ্যোগে গ্রামবাংলার জনপ্রিয় গমিরা খেলা হয়েছে। পরিবার পরিজন নিয়ে হিন্দু স¤প্রদায়ের মানুষ এই খেলা দেখতে ভীড় করেন।
সোমবার বিকালে দিনাজপুর সদরের শশরা ইউপির চুনিয়াপাড়া বাজার কালী মন্দির ও দুর্গা মন্দিরের সামনে এই খেলা অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির সদস্যরা জানান, ৪০০ শত বছর আগে হিন্দু স¤প্রদায়ের নিয়ম অনুসারে পহেলা বৈশাখের দিনে কালী পূজা উপলক্ষে এই গমিরা খেলাটি প্রতিবছর পালন করা হয়। এই গমিরা খেলার সময় পরিবারের মেয়ে,ছেলে, আত্মীয় স্বজনকে আপ্যায়ন করা হয়।
দর্শনার্থীরা জানায়, প্রতি বছরের গমিরা খেলাটি দেখতে পরিবারের সবাইকে নিয়ে সঙ্গে নিয়ে আসি। ছোট ছোট বাচ্চাদের এই খেলা দেখলে তাদের মন ভালো হয়।
গমিরা খেলা হয় সেই সময় বিভিন্ন ধরনের কলাসহ শুকনা খাওয়ার ছিটানো হয়,এই খাবার খেলে রোগবালাই দূর হবে বলে এমনটাই জানায় গমিরা খেলার কমিটির সদস্যরা।
কালী মন্দির ও দুর্গা মন্দির কমিটির আহবায়ক জ্যোতিশ চন্দ্র রায় জানান, নিজেও গমিরা খেলা দেখি পাশাপাশি প্রতিবছর এই ধরনের খেলা চুনিয়া পাড়া হয়ে থাকে।
দিনাজপুর সদরের শশরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম ডাল্টন বলেন প্রতিবছর চুনিয়াপাড়া বাজারে হিন্দু স¤প্রদায়ের ছেলে,মেয়েরা আনন্দ উৎসব করে।এখানে যেনো কোনো ধরনের না অনাকাঙ্খিত ঘটনা না ঘটে এই বিষয়টি খেয়াল রাখেছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবার উৎসবে পরিনত হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে কর্মশালা

জমতে শুরু করেছে লেপ-তোষক তৈরির কাজ

ফ্রেন্ডস এসএসসি-৯১ ব্যাচ’র আয়োজনে ঈদ পুনর্মিলনী

বীরগঞ্জে দিনব্যাপী ডায়াবেটিস স্বাস্থ্য মেলার উদ্বোধন

অতিরিক্ত ডিআইজি দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন

নেশাগ্রস্থের হাত থেকে বাঁচতে থানায় অভিযোগ

দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সাইফুল্লাহ, তুহিন ও শামীম পরিষদ বিজয়ী

পীরগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

শেখ হাসিনাকে দূর্বল করা হলে ভারত ও আমেরিকাকে দূর্বল করা হবে—–নৌপরিবহন প্রতিমন্ত্রী

বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি রতন ঘোষ পিযুষ সম্পাদক সিদ্দিক হোসেন

বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি রতন ঘোষ পিযুষ সম্পাদক সিদ্দিক হোসেন