Friday , 18 April 2025 | [bangla_date]

নবাবগঞ্জে কেরাতিয়া ক্বওমী মাদ্রাসার ১২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

নবাবগঞ্জ(দিনাজপুর)\তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫সালে অনুষ্ঠিত মারকাযী ইমতিহান পরীক্ষায় অংশ গ্রহন করে মেধা তালিকায় স্থান পাওয়ায় দিনাজপুরের নবাবগঞ্জ কেরাতিয়া ক্বওমী মাদ্রাসার ১২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বুধবার সন্ধায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নবাবগঞ্জ ওলামা পরিষদের আয়োজনে ইসলামিক মহা সম্মেলন অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষানুরাগী আফছার আলী বিএসসি ট্রাষ্টের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতি বাংলাহিলি আজিয়া মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আব্দুল ওয়াহাব শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।এসময় নবাবগঞ্জ ওলামা পরিষদের সভাপতি মাওলানা শরিয়তুল্লাহ, সহ সভাপতি মাওলানা শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক মুফতী হাফেজ আঃ আজিজ, আফছার আলী বিএসসি ট্রাস্টের পরিচালক আল আলিমুল রাজি প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও একই অনুষ্ঠানে ওলামা পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন ক্বওমী মাদ্রাসার ৬৫ জন দাওরায়ে হাদিস ও হাফেজ শিক্ষার্থীকে পাগড়ী প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

শাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকার স্বর্ণসহ নিরাপত্তা প্রহরী আটক

বিনোদন কেন্দ্র হয়ে দাড়িয়ে আত্রাই নদ আত্রাই নদে নৌকা ভ্রমনে দর্শনার্থীর ঢল

পীরগঞ্জে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৪ ব্যবসায়ীকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু !

বীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা

রাষ্ট্রীয় মর্যাদা ও অগণিত মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সমাহিত সাবেক মন্ত্রী, ৮বারের সাবেক এমপি এড. মোস্তাফিজুর রহমানের শেষ বিদায়

বালিয়াডাঙ্গীতে পারিবারিক জমির ঘটনাকে কেন্দ্র করে মিথ্যার আশ্রয় নিয়ে হাসপাতালে ভর্তি

বড়বন্দর সমাজ উন্নয়ন সংঘ’র পরিচিতি সভায় স্বরূপ বক্সী বাচ্চু যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় আসক্ত হতে হবে

হাবিপ্রবিতে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের আহবায়ক কমিটি গঠন