Monday , 21 April 2025 | [bangla_date]

পঞ্চগড়ে যুক্ত প্রকল্পের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে নাগরিক সমাজ সংগঠনের জেলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্টিত হয়েছে। গতকাল রোববার দুপুরে পঞ্চগড় জেলা সদরের জমিরন নেছা দাখিল মাদ্রাসার হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। নেট্জ বাংলাদেশ এবং বিএমজেড’র নারীর অধিকার ও অন্তর্ভূক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ-যুক্ত প্রকল্পের আওতায় ওই সভার আয়োজন করে মানব কল্যাণ পরিষদ-এমকেপি। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এটিএম আমির উল্ল্যাহর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নাগরিক সমাজ সংগঠনের জেলা কমিটির সিএসও সদস্য ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম, এমকেপি’র যুক্ত প্রকল্পের এলাকা সমন্বয়কারী বিজলী রানী রায়, মাঠ সমন্বয়কারী সবুরা বেগম, শেফালী আক্তার, সুইটি আক্তার, গোলাম রব্বানী, জেলা সিএসও সদস্য আব্দুর রশিদ প্রমূখ। সভায় যুক্ত প্রকল্পের এলাকা সমন্বয়কারী বিজলী রানী রায় জানান, আগামী জুন মাসে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে। তবে প্রকল্প শেষ হলেও জেলা সিএসও সদস্যরা স্ব উদ্যোগে নারী ও শিশুর অধিকার, মানবাধিকার, সহিংসতা প্রতিরোধে কাজ করে যাবে। এতে করে প্রকল্পের সুফল পাবে জেলার সুবিধাবঞ্চিত মানুষরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

পঞ্চগড়ে ১০ দিন ব্যাপী নারীদের আয়বর্ধনমূলক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ও সন্মানি ভাতা প্রদান

হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের মূল্য ২০ টাকা !

দিনাজপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৪ নারী আটক

দিনাজপুরে বিশিষ্ট ব্যবসায়ী আগা খাঁনের পাল্টা সংবাদ সম্মেলন

ইট পোড়ানো প্রস্তুতি সম্পন্ন রাণীশংকৈলে ভাটাগুলোতে আগুন জ্বালানো অনিশ্চিত

ইট পোড়ানো প্রস্তুতি সম্পন্ন রাণীশংকৈলে ভাটাগুলোতে আগুন জ্বালানো অনিশ্চিত

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় হাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আপনারা ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেন —- সাবেক এমপি ইমদাদুল হক

পাকেরহাটে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে জরিমানা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের

পঞ্চগড়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত