Saturday , 5 April 2025 | [bangla_date]

পীরগঞ্জে এক রাতে ৩ গ্রামে অগ্নিকান্ড

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক রাতে ৩টি গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি বাড়ি পুড়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে ১১ টি গরু ও ১৫ টি ছাগল। শুক্রবার দিবাগত রাতে এসব অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সুত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে অগ্নিকান্ডে পীরগঞ্জ উপজেলার বেলদহি গ্রামে ৫ বাড়ি পুড়ে গেছে। দগ্ধ হয়ে মারা গেছে ৬টি গরু। চাপাপাড়া গ্রামে ভস্মিভুত হয়েছে ৫টি বাড়ি। আগুনে পুড়ে মারা গেছে ৫টি গরু ও ১৫টি ছাগল। তাজপুর গ্রামে অগ্নিকান্ডের পুড়ে গেছে একটি বাড়ি। চাপাপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট ও বেলদহিতে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত্র হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পীরগঞ্জ ও ঠাকুরগাঁও ষ্টেশনের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খেটে খাওয়া মানুষ। সব কিছু পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নীচে বসবাস করছেন।
চাপাপাড়া গ্রামের জবাইদুর রহমান জানান, তার সহ আশপাশের ৫টি বাড়ির সব কিছুই পুড়ে গেছে। নতুন করে ঘড় তোলার সামর্থ নেই তাদের। তারা এখন খোলা আকাশের নীচে বসবাস করছেন।
বেলদহি গ্রামের জিয়াউল হক জানান, তাদের সবকিছুই আগুনে পুড়ে গেছে। সহযোগীতা ছাড়া এই মুহুর্তে তারা উঠে দাঁড়াতে পারবেন না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, আগুনে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ,  গুরুতর আহত ১

বিরলে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে দুই মামলায় আসামি পাঁচ শতাধিক

সেতাবগঞ্জ পৌরসভার নতুন মেয়র অাসলামকে পৌর অাওয়ামী লীগের সংবর্ধনা প্রদান

ঠাকুরগাঁওয়ে মটরসাইকেল চোর চক্রের ২ সদস্য আটক- মটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ

পীরগঞ্জে এক পত্রিকা বিক্রয়কর্মীকে বাইসাইকেল উপহার

যুবলীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

(জাসদ) ছাত্রলীগের কর্ম সভায় কেন্দ্রীয় সভাপতি স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হলেও বাংলাদেশ এখনও একটি সর্বজনীন গণমূখী শিক্ষা ব্যবস্থা পায়নি

স্বাস্থ্য সচেতনতার উপর কর্মশালায় দিনাজপুর প্রেস ক্লাব সভাপতি  পুষ্টিগত খাদ্যাভাস মেনে আমাদের  পরিমানমত খাদ্য গ্রহন করতে হবে

স্বাস্থ্য সচেতনতার উপর কর্মশালায় দিনাজপুর প্রেস ক্লাব সভাপতি পুষ্টিগত খাদ্যাভাস মেনে আমাদের পরিমানমত খাদ্য গ্রহন করতে হবে

হাবিপ্রবিতে কাল থেকে শুরু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২২

রাণীশংকৈলে উপজেলা ও পৌর যুবদলের সম্মেলন অনুষ্ঠিত