Monday , 14 April 2025 | [bangla_date]

পেটে খিদা রেখে সুন্দর রাজনৈতিক কালচারের সম্ভাবনা ক্ষীণ: সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি\জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘পেটের যে খিদা, সেটি যদি মানুষের ঠিকমতো মিটে, তাহলে রাজনীতিটা সুন্দর হবে। পেটে খিদা রেখে সুন্দর রাজনৈতিক কালচার নিয়ে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।’ আজ শনিবার পঞ্চগড় সদর উপজেলায় জেলা প্রশাসন ইকোপার্কে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘বাংলাদেশ-ভারত দুটি পাশাপাশি প্রতিবেশী দেশ। কখনো এই দুটি দেশের সম্পর্ক এমন হয়ে যাবে না যে মুখোমুখি দাঁড়িয়ে যাবে। আমরা এটা প্রত্যাশা করি না। কিন্তু ভারত বাংলাদেশকে কীভাবে ডিল করছে, কোন চোখে দেখছে, এই জিনিসগুলোই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কগুলো নির্ধারণ করবে। কোনো কিছু কখনো থেমে থাকে না।’
সারজিস আলম বলেন, ‘আমরা মনে করি, আমাদের কেউ যদি অনৈতিকভাবে অযৌক্তিক কোনো কিছুর সুবিধা থেকে বঞ্চিত করে, দেশ হিসেবে বাংলাদেশ তার অপশন খুঁজে নেবে। এখন এই গ্লোবাল ওয়ার্ল্ডে সবকিছুরই কোনো না কোনো বিকল্প একটি অপশন রয়েছে।’
সারজিস আরও বলেন, ‘পৃথিবীর বড় বড় পরাশক্তি বিভিন্ন সুযোগ-সুবিধা বন্ধ করে দিয়ে অনেককে চেপে ধরার চেষ্টা করেছিল। কিন্তু দিন শেষে ওই ছোট ছোট শক্তি আরও বিকল্প অনেক পথের মধ্য দিয়ে অনেক শক্তিশালী হয়েছে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন !

কাহারোলে হাট-ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

বীরগঞ্জে পিকআপ- ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, নারী-পুরুষসহ আহত -৫

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পর্গ অর্পণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

বালিয়াডাঙ্গীতে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

দিনাজপুরের আল মদিনা বীজ ভান্ডারের প্রতারণায় আলু চাষে কোটি টাকা লোকশান করে পথে বসেছে বোচাগঞ্জের ২০জন শিক্ষিত যুবক

বিশ্ব এইডস দিবসে পঞ্চগড়ে র‌্যালি আলোচনা সভা

পঞ্চগড়ে প্রবীণদের মাঝে রিকের শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর সরকারি কলেজে আন্ত :ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে  কলম বিরতি পালিত

দিনাজপুর সরকারি কলেজে আন্ত :ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে কলম বিরতি পালিত

ঘোড়াঘাটে ট্যাবলেট সহ একজন আটক