Sunday , 6 April 2025 | [bangla_date]

ফুলবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি আবু শহীদ ও সাঃ সম্পাদক ডিফেন্স

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ঐতিহ্যবাহী ফুলবাড়ী প্রেসক্লাবের ২০২৫-২৬ বর্ষের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাব প্রতিনিধি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্সকে নির্বাচিত করে ১৩ সদস্যের কার্য়নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় ফুলবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সহ সভাপতি মো. আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ২০২৫-২৬ বর্ষের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটের মাধ্যমে ১৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়।
ঐতিহ্যবাহী ফুলবাড়ী প্রেসক্লাব ও ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের একসাথে পথচলার প্রত্যয়ে দুইবছর মেয়াদি ফুলবাড়ী প্রেসক্লাবের এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অনান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে যায়যায়দিন প্রতিনিধি রজব আলী, কোষাধ্যক্ষ পদে আমার দেশ প্রতিনিধি মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে আজকের পত্রিকা প্রতিনিধি মেহেদী হাসান, দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কালের কণ্ঠ প্রতিনিধি আনোয়ার সাদাত মন্ডল, পাঠাগার সম্পাদক পদে দৈনিক কালবেলা প্রতিনিধি রীতা রানী কানু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দৈনিক আওয়ার বাংলাদেশ প্রতিনিধি আমিনুল ইসলাম, নির্বাচিত ৩ কার্যনির্বাহী সদস্যরা হলেন, সিনিয়র সাংবাদিক চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা, আব্দুল কাইয়ুম ও আনন্দ কুমার গুপ্ত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
খানসামায় আরাফাত রহমান কোকো  ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

খানসামায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

বোচাগঞ্জে হা-ডু-ডু টুর্ণামেন্ট উদ্বোধন খেলায় উপচেপড়া ভীড়

বোদায় বিশ্ব খাদ্য দিবসে যুব-গণর‌্যালী ও আলোচনা সভা

বীরগঞ্জে রাস পূর্ণিমা মহোৎসব উদ্বোধন

সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর প্রক্রিয়ায় পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচনে আমাদের জায়গা থেকে কোনো দ্বিমত থাকবে না ——————পঞ্চগড়ে সারজিস আলম

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায়  দুই নারীসহ নিহত-৩

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত-৩

বীরগঞ্জে প্রচেষ্টা ব্লাড ব্যাংক শাখার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ঠাকুরগাঁওয়ে আনন্দ উল্লাস

ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব তামাক মুক্ত দিবসের মানববন্ধনে বক্তারা তামাক চাষ নিয়ন্ত্রন করতে ও সচেতনতা বৃদ্ধিতে আসুন শ্লোগান তুলি ‘তামাক নয়-খাদ্য ফলান’