Wednesday , 16 April 2025 | [bangla_date]

বর্ণিল আয়োজনে পঞ্চগড়ে বাংলা নববর্ষ বরণ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে বর্ণাঢ্য ও বর্ণিল নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। পহেলা বৈশাখে মূল আকর্ষণ ছিল নববর্ষ বরণ আনন্দ শোভাযাত্রা। গত সোমবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়কক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে রঙিন বেলুন উড়িয়ে উৎসবের এবং দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে গ্রামীণ হাডুডু, লাঠি খেলা ও মোরগ লড়াই অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বৈশাখী মেলায় বিভিন্ন স্টলে গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্য প্রদর্শন করা হয়। দুপুরে জেলা সদরের মীরগড়ে জেলা প্রশাসন ইকো পার্কে বিভিন্ন দেশীয় খাবারসহ পান্তা ভাত খাওয়ার আয়োজন করা হয়।
এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে পঞ্চগড় জেলা বিএনপি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিকেলে জেলা সদরের জগদল হাইস্কুল মাঠে ঘুড়ি উৎসবের আয়োজন করে ষড়ঋতু, জগদল। জেলা প্রশাসক মো. সাবেত আলী ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি যথাক্রমে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘুড়ি উৎসব উদ্বোধন করেন। সেখানে শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দকে গুণিজন সংবর্ধনা দেয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ভারতীয় গরু ধরিয়ে দেওয়ায় মারপিটসহ হত‍্যার হুমকি

ভাষা সৈনিক দবিরুল ইসলামের জন্মশতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কবি নূর-এ-আলম সিদ্দিকী’র প্রথম কাব্যগ্রন্থ “ধ্যানের কবিতা জ্ঞানের কবিতা’র বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা

বীরগঞ্জে খাবার খেয়ে এতিমখানার ৬০ছাত্র অসুস্থ্য

মঙ্গলবার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

বোদায় বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন বিএনপি নেতার

নারীদের শক্তিশালী করতে কাজ করছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে দানিউল হত্যা রহস্য উদঘাটন স্ত্রী ও প্রেমিকের ষড়যন্ত্রে ১০ লাখ টাকায় খুন

গুরুদাস তালুকদারের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন স্মৃতিরক্ষায় ভাস্কর্য নির্মাণের দাবি