Wednesday , 30 April 2025 | [bangla_date]

বিভিন্ন দাবীতে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ-স্বারকলিপি প্রদান

বিভিন্ন দাবীতে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের  বিক্ষোভ সমাবেশ-স্বারকলিপি প্রদান

দিনাজপুর প্রতিনিধি \
সরাসরি উৎপাদক কৃষকের নিকট থেকে ৫০লক্ষ টন ধান ক্রয়, গ্রামীণ গরীব কৃষক খেতমজুর ও শ্রমজীবীদের জন্য স্বল্প মূল্যে রেশন চালু,সার-বীজ-সেচ-কীটনাশকে পর্যাপ্ত ভর্তূকী প্রদানসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্বারকলিপি দিয়েছে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকাল ১১টায় কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের দিনাজপুর জেলা সমন্বয়ক মনিরুজ্জামান মুনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক খেতমজুর সমিতির জেলা সভাপতি আকতার আজিজ, বাংলাদেশ কৃষক সমিতির জেলা সভাপতি দয়ারাম রায়।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন,জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাংলাদেশ কৃষক সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হাসান সিদ্দিকী, জাতীয় কৃষক খেতমজুর সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ক আন্তঃ ধর্মীয় কর্মশালা

ফিরে দেখা ২০২১: ঠাকুরগাঁওয়ের আলোচিত কিছু ঘটনা !

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় চাচাতো দুই ভাইয়ের মৃত্যু

আটোয়ারীতে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

সাপের পাতা খেলায় মাতলো হাজার হাজার দর্শক

বিরামপুরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্বরণে স্মরণসভা

কাহারোলে কৃষকদের  নিয়ে মতবিনিময় সভা

কাহারোলে কৃষকদের নিয়ে মতবিনিময় সভা

নীল আকাশের নীচে ডানা মেলেছে শুভ্র-সোনালী কাঞ্চনজঙ্ঘা হাজারও পর্যটকের পদচারণায় মূখর তেঁতুলিয়া

বীরগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

পীরগঞ্জের ডাঃ মুনিরের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক