Monday , 21 April 2025 | [bangla_date]

বিরলে কৃষি প্রযুক্তি বিস্তারে কৃষকদের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে কৃষি প্রযুক্তি বিস্তারে কৃষদের মাঠে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম (এফটিও) অনুষ্ঠিত হয়েছে।
ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রামটি সম্প্রতি উপজেলার ঢেলপীর মাঠে অনুষ্ঠিত হয়। ৫০ জন কৃষক-কৃষাণী নিয়ে বাস্তবায়িত এই কর্মসূচীটি ইতোমধ্যেই কৃষি প্রেমীদের মাঝে ব্যপক সাড়া জাগিয়েছে।
জানাগেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত পার্টনার প্রোগ্রামের আওতায় বিভিন্ন নামে ২ একরের ক্লাস্টার প্রর্দশনী বাস্তবায়ন করা হচ্ছে। বøক, ক্লাস্টার প্রর্দশনী বাস্তবায়নের পরে গতানুগতিক প্রকল্পের মাঠ দিবসের অনুরুপ একটি বিশেষ কর্মসূচী বাস্তবায়ন করছে কৃষি বিভাগ। যার নামকরণ করা হয়েছে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম।
জাত, ফলাফল, কৃষিপ্রযুক্তি, রোগ-পোকা এবং বিশেষ বৈশিষ্ট্য সব কিছুই উঠে আসে এই ওরিয়েন্টেশনে। চলমান মৌসুমেই হিসেব করলে দেখা যাবে ব্রিধান ২৮ ও ২৯ এর আবাদ অনেটাই কমে এসেছে। আর সে জায়গা দখল করে নিয়েছে ব্রিধান ৮৮, ৮৯, ১০০, ১০২ ও ১০৪ ইত্যাদি আধুনিক জাতের ধান। পানি সাশ্রয়ী, স্বল্পজীবন, উচ্চ ফলনশীল, তুলনা মূলক রোগ-পোকা প্রতিরোধী এসকল জাত ও প্রযুক্তি বিস্তারে পার্টনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রামটি কৃষকদেন নিয়ামত হিসাবে কাজ করছে বলে অনেক কৃষক জানিয়েছেন। জেলা সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিজ্ঞানীদের পদচারণায় ও আধুনিক কৃষি প্রযুক্তি বিস্তারে এই কার্যক্রম বিশেষ সহায়ক ভূমিকা পালন করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা বজলুর রশিদ কালুর মতবিনিময় সভা

তেঁতুলিয়ায় বোমা মেশিন (খনন যন্ত্র) দিয়ে অবাধে পাথর উত্তোলন চলছেই

ঠাকুরগাঁও -১ রমেশ চন্দ্র সেনকে আবারো নৌকার মাঝি হিসেবে দেখতে চায় সাধারণ জনগণ

ঠাকুরগাঁওয়ে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

এপেক্স ক্লাবের দায়িত্ব হস্তান্তরকালে স্বরূপ বকসী বাচ্চু এপেক্স ক্লাব পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে

পীরগঞ্জে সার ডিলার ও ব্যবসায়ীকে জরিমানা

ভিজিডি তালিকায় অনিয়ম ও জনপ্রতিনিধিদের অবমূল্যায়ন করায় ইউএনও’র অপসারণের দাবিতে খানসামা ইউপি সদস্য ঐক্য ফোরামের মানববন্ধন

দিনাজপুরে এমবিএসকে’র উদ্যোগে আনন্দমুখর পরিবেশে পালিত হলো কৈশোর মেলা

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ নার্স ও মিডওয়াইফদের পদায়ন দাবিতে দিনাজপুরে স্মারকলিপি

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী উত্তাপে আতংকিত ভোটাররা