Monday , 21 April 2025 | [bangla_date]

বিরামপুর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ বিরামপুর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ ঘটিকায় দিনাজপুর জেলার বিরামপুর থানা চত্বরে অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হকের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।
এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মিঞা মোঃ শফিকুল ইসলাম মামুন, বিরামপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা জামায়াতের আমির হাফিজুল ইসলাম, উপজেলা যুব দলের সদস্য সচিব এডভোকেট শিরণ আলম, ই›িজনিয়ার শাহিনুর ইসলাম সহ উপজেলা বিএনপির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথি পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, আমি বর্তমান দিনাজপুরের এসপি আমি, প্রথমে আমার পুলিশকে ঠিক করেছি, এখন থেকে এলাকার মাদকসহ বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম থেকে এই জেলাকে দূর্নীতি ও মাদক মুক্ত করব ইনশাল্লাহ।
বিরামপুর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এই ওপেন হাউজ-ডে সাধারণ মানুষের মাঝে আস্থা বৃদ্ধি ও সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বীরগঞ্জে কর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রতিহিংসা মূলক ভাবে শ্রমিক তালিকা হতে বাদ দেওয়ার অভিযোগে মানববন্ধন

করোনা সংক্রমণ শুরু হওয়ায় যাতায়াতে যাত্রীদের বাড়তি সতর্কতা হিলি ইমিগ্রেশন চেকপোস্টে

কাহারোলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২দিনে দেড় লক্ষ টাকা জরিমানা

বীরগঞ্জে ৩২ পরিবারের যাতায়াত রাস্তা বন্ধ করে নির্মাণ কাজ,বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ

আটোয়ারীতে আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে ইকো পাঠশালার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

পীরগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরি-জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন

রাণীশংকৈলে আলী আকবর এমপি’র ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান লিটনের ইন্তেকাল

বীরগঞ্জে অবিরাম প্রবল বর্ষণে আগাম শীতকালীন সবজির ক্ষতি আশঙ্কা