Monday , 28 April 2025 | [bangla_date]

বীরগঞ্জে অ’গ্নিকা’ন্ডে ক্ষ’তিগ্র’স্ত এলাকা পরিদর্শন করলেন ইউএনও

বিকাশ ঘোষ,বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:
রবিবার (২৭ এপ্রিল’২০২৫) দিবাগত রাত ১০টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরা জীনেশ্বরী ঝড়ু পাড়া’য় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে মৃত বিশু মিয়ার পুত্র মকবুল হোসেন অরফে মাটিয়া বুড়ার ৫টি গরু, ১টি ছাগল, খড়ি ও গোয়াল ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে।

৫ লক্ষাধিক টাকার বেশী ক্ষতি হয়েছে বলে জানান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগি পরিবার। রাতেই সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল ও সদস্য আবু তাহের আইয়ুব ঘটনাস্থল পরিদর্শন করে ব্যপক ক্ষতির কথা জানান।

গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত নিশ্চিত করেছেন বাড়ির মালিক ও ফায়ার সার্ভিস ইউনিট। দ্রুত নিয়ন্ত্রণ করায় ভয়াবহ অগ্নিকান্ড হতে রক্ষা পেয়েছে গ্রামের অন্যান্য ৩০/৩২ টি পরিবার।

সংবাদ পেয়ে সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে শুকনো খাবার ও কম্বল বিতরন করেন, পরবর্তীতে অনুদান প্রদানের আশ্বাস দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সেনুয়া বাঁশবাড়ি জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

হাজার হাজার ভক্তবৃন্দের অংশগ্রহনে “উল্টো রথযাত্রা” মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার উৎসব

দেশে করোনায় আরো ৫ জনের মৃত্যু : ওমিক্রন শনাক্ত

ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতির পদ ফিরে পেলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি

দিনাজপুরে হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম

পীরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ট্রাম্পকে এবার থামতে বললো চীন

রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি : তামিমা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নির্মাণের ২ বছরের মাথায় ধসে গেল সাড়ে ৩ কোটি টাকার ব্রিজ !

দুর্গা পুজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় পুলিশ সুপার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুজা আনুষ্ঠানে বাধা সৃষ্টিকারী যেই হোক না ছাড় দেয়া হবে না