Monday , 28 April 2025 | [bangla_date]

বীরগঞ্জে এক রাতে ৫ গরু চু’রি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে তিন পরিবারের গোয়াল ঘর থেকে ৫টি গরু চুরি হয়েছে।

গভীর রাতে উপজেলার নিজপাড়া ইউনিয়নের কৈকুড়ি গ্রামের প্রমহরি, দুলাল ও রূপালী বালা বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে।

দুলাল রায়ের পিতা খগেন্দ্র নাথ রায় জানান, চুরি যাওয়া গরু গুলোর মধ্যে দুটি গাভীসহ ৪টি গরু ও ১টি বাছুর রয়েছে। যার অনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা বলে জানা গেছে।

প্রমহরি বলেন, রাত ১২টা পর্যন্ত গরু গুলো গোয়াল ঘরে দেখে আমরা ঘুমাতে যাই। রাত ৩টার পর বাড়ীর পাশে পাকা রাস্তায় একটি পিকআপ এসে দাড়ায়। রাস্তার পাশে বাড়ী হওয়ায় আমরা ভেবেছি এমনিতেই গাড়ী এখানে থেমেছে। সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি একটি গরুও নেই। তিনি আরো বলেন, গোয়াল ঘরে ঢুকে চোরেরা গরুগুলো চুরি করে নিয়ে গেছে।

নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে গরু চুরির বিষয় অবগত হয়েছি। এ ব্যাপারে থানায় জানানোর প্রস্তুতি চলছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান,গরু চুরির বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ হলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনের আগে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত ও শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করতে হবে

পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্লাবনের বহিস্কারাদেশ প্রত্যাহার

দিনাজপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

​ ভারতকে গুড়িয়ে রেকর্ড, সিরিজ জয় শ্রীলঙ্কার

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও অঙ্গ প্রতিষ্ঠান সমূহের পক্ষে ৩ মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

আফগানিস্তানে অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন জালালি

বোদায় নারী দিবসে সাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রানীশংকৈলে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

বীরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমম্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

সাবেক এমপি আখতারুজ্জামান মিয়ার জামিন নামঞ্জুর, জেলহাজতে প্রেরণ