Friday , 11 April 2025 | [bangla_date]

বীরগঞ্জে এবার এসএসসি পরীক্ষার্থী ৫ হাজার ১৭৮ জন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় ৫ হাজার ১৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্ জানান, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, ঝাড়বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়,মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়,পলাশবাড়ী ইউএসসি উচ্চ বিদ্যাল,বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,রহিম বখস উচ্চ বিদ্যালয়,বীরগঞ্জ ফাযিল মাদ্রাসা, চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়সহ ৯ কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসব ছাত্র ২৬৭০ জন ও ছাত্রী ২৫০৮ জন পরীক্ষার্থীর ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ জানান, প্রতিটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হয়েছে এবং ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বার্ষিক বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

তেঁতুলিয়ায় শেখ রাসেলের জন্মদিনে এক শিক্ষার্থীর দুই কিলোমিটার সাঁতার

আরডিআরএস-এর কর্মশালা অনগ্রসর ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে

দিনাজপুরে কুংফু সিরামিক’স এর ফিটার মিট প্রোগ্রাম

বিরলে বিএনপি’র আনন্দ মিছিল ও লিফলেট বিতিরণ

বিরলে বিএনপি’কে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবৃত্তিতে দেশসেরা পীরগঞ্জের লাবণ্য

ধর্মের ব্যাখ্যা দিয়ে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নকারীদের বাংলাদেশে বসবাসের কোন অধিকার নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে উন্নয়ন অগ্রযাত্রায় শিক্ষা সেমিনার জুম প্লাটফর্মের শুভ উদ্ভোধন