Saturday , 12 April 2025 | [bangla_date]

বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার -১

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ উৎপল চন্দ্র রায় নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত উৎপল চন্দ্র রায় বীরগঞ্জ উপজেলার দেবীপুর (বানিয়াপাড়া)’র ধীরেন চন্দ্র রায়ের ছেলে।
১২ এপ্রিল শনিবার দুপুর ১টা ২০ মিনিটে বীরগঞ্জ থানাধীন নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের একটি আম বাগানে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করার সময় তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়,বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে দামাইক্ষেত্র শালবাগান এলকায় মাদক বিক্রির খবর পায় পুলিশ। থানার এস আই আনছারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ওই স্থানে অভিযান চালিয়ে উৎপলকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধারসহ জব্দ করা হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে শনিবার বিকেলে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম উৎসবে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে একটি মাথা উঁচু করে বাঁচবে

৩৮০ বস্তা চোরাই ভুট্টা সহ চক্রের ৩ সদস্য গ্রেফতার ঠাকুরগাঁও জেলা পুলিশের সংবাদ সম্মেলন

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত

সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু-৬০, শনাক্ত প্রায় ৪ হাজার

বোদায় ৮ দফা দাবীতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের স্মারকলিপি

ঘোড়াঘাটে আওযামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ

বোচাগঞ্জে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বালিয়াডাঙ্গীতে মোড়লহাট জনতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ভুল ,ছেলে রেজিস্ট্রেশন কার্ডে মেয়ে ছবি ! আবার সংশোধনী ফি