Monday , 21 April 2025 | [bangla_date]

বীরগঞ্জে প্রচণ্ড তাপদাহ পথচারীদের বোতল পানি বিতরণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: প্রচেষ্টার অঙ্গীকার
“রক্তের অভাবে মারা যাবে না কেউ” আর উক্ত স্লোগানকে ধারণ করে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ব্লাড ব্যাংক PBB বাংলাদেশ।
স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ব্লাড ব্যাংক বাংলাদেশ এর উদ্যোগে রবিবার (২০ এপ্রিল) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ বিজয় চত্বর সহ বিভিন্ন স্থানে প্রচণ্ড তাপদাহে পথচারী, রিকশা ও ভ্যান চালক, বিভিন্ন গাড়ির চালক, বৃদ্ধ যাত্রী, নারী ও শিশুসহ তৃষ্ণার্তদের হাতে হাতে মিনারেল বোতলের পানি ও স্যালাইন বিতরণ করেন প্রচেষ্টা ব্লাড ব্যাংক পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বক্কর সুমন ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ ইফতি। এ সময় প্রচেষ্টা ব্লাড ব্যাংকের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত ইসলাম, আক্তারুল ইসলাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ওমর ফারুক । বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সুলতানা রাজিয়া আখি,বীরগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি আরিফ হোসেন , নিজপাড়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, মোহনপুর ইউনিয়ন শাখার সহ সভাপতি ইসমাইল চৌধুরী, সাধারণ সম্পাদক মুন্না হোক,ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক ইসমাইল ইসলাম, বীরগঞ্জ পৌর শাখার সদস্য মাসুদ ইসলাম। এছাড়াও আরো অনেক সদস্য উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাতা সভাপতি আবু বক্কর সুমন বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে দেশে অতি গরমে অতিষ্ট মানুষদের সেবা দিতে আমি রাস্তায় এসেছি। অসহনীয় তাপমাত্রায় খেটে খাওয়া মানুষগুলো নিদারুন কষ্টে পতিত হয়েছে। তারাই গায়ের ঘাম এবং শ্রম দিয়ে সভ্যতাকে আখরে রেখেছে। তাদের হাতে এক বোতল কমল পানি ও খাওয়ার স্যালাইন দিয়ে আমরা কর্তব্য পালন করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করোনা মুক্ত হলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল

বালিয়াডাঙ্গীতে চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি বাবু, সম্পাদক সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত

দিনাজপুর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন মেয়রের

জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে উদ্বোধনকালে এমপি গোপাল ‘মনুষত্ব ও মানবতাকে বাদ দিয়ে কোন ধর্ম হতে পারে না’

এনটিআরসিএর আয়োজনে অবহিতকরণ কর্মশালা

বীরগঞ্জে বাদীপক্ষের সন্ত্রাসী কতৃক গর্ভবতীর পেটে লাথি,জোরপূর্বক বিবাদীকে তুলে এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

বীরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে সারাদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

বীরগঞ্জে একটি শুকনো আম গাছ যেন মরণ ফাঁদ

পীরগঞ্জে ২৭ বছর পর আদালতের মাধ্যমে জমির দখল বুঝে পেল প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবার