Wednesday , 9 April 2025 | [bangla_date]

বীরগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: “সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলা স্কাউটস এর আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. শাহজিদা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস এর সভাপতি তানভীর আহমেদ। এসময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, উপজেলা স্কাউটস এর কমিশনার ইসমত আরা, সহ সভাপতি আব্দুল কাদের ও সম্পাদক ইয়াকুব আলী সহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক মো. মতিউল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল

সাপাহারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে আদিবাসীদের মতবিনিময়

বাপের বাড়ি যাওয়া হলো না গৃহবধু লবানীর

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত

বীরগঞ্জের বিস্তীর্ণ মাঠজুড়ে চলছে ইরি-বোরো চাষ

ঠাকুরগাঁওয়ে লেবু বাগান করে লাখোপতি সিদ্দিক

প্রধানমন্ত্রীর উপহারের অটোভ্যান পেয়ে জেলা প্রশাসককে জড়িয়ে কাঁদলেন রিকসা চালক

হাবিপ্রবিকে স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই- হাবিপ্রবি ভিসি

ঘোড়াঘাটে ভিজিডি’র চাল ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান