Tuesday , 8 April 2025 | [bangla_date]

বোচাগঞ্জের ইংলিশ ম্যান খ্যাত ট্র্যাক্টর চালক হৃদয়

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ অনর্গল ইংরেজিতে কথা বলে আলোড়ন সৃষ্টি করেছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মুর্শিদাহাট ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের সুধীর চন্দ্র রায় ও রাধা রানী রায়ের ছেলে হৃদয় চন্দ্র রায়।
ইংরেজি কথা বলায় এলাকার মানুষের কাছে ও নেট দুনিয়ায় এখন ‘ইংলিশ ম্যান’ নামে পরিচিতি পেয়েছে। বিদেশি ভাষায় সাবলীলভাবে কথা বলে সোশ্যাল মিডিয়ায় বøগ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন নেটিজেনদের কাছে। বিস্ময় জাগিয়েছেন নিজের গ্রামের মানুষদেরও। হৃদয় রায়ের পড়ালেখার সৌভাগ্য হয়নি নামিদামি কোন স্কুল বা কলেজে। প্রাতিষ্ঠানিকভাবে নেই কোনো প্রশিক্ষণও। তারপরও সবার কাছে পরিচিত হয়ে উঠেছেন ইংলিশ ম্যান হৃদয়।
ফেসবুক আর ইউটিউবের কল্যাণে দিনাজপুরের বোচাগঞ্জের এই তরুণ এখন আন্তর্জাতিক প্ল্যাটফরমে। সেতাবগঞ্জ সরকারি কলেজ থেকে ২০২০ সালে এইচএসসি পাস করেন তিনি। টাকার অভাবের পর আর পড়ালেখা করা হয়নি হৃদয় চন্দ্র রায়ের। নিজের ট্রাকে ও এলাকার লোকের সঙ্গে কাজ করতে করতে ইংরেজিতে কথা বলার পারদর্শিতা ও সোশ্যাল নেটওয়ার্কে ইংরেজিতে কনটেন্ট বানিয়ে এলাকায় হইচই ফেলে দিয়েছেন তিনি।
হৃদয় চন্দ্র রায় বলেন, আমার ছোট থেকেই ইচ্ছা ছিল ইংরেজিতে কথা বলার। তখন থেকেই আমি ইংরেজি চর্চা শুরু করি এবং যেখানেই যাই সেখানে সবার সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। হৃদয় আরও বলেন, আমি ফেসবুকে একদিন দেখি একটা মেয়ে ইংরেজিতে কনটেন্ট বানাচ্ছে। তাকে দেখে আমিও ২০২৫সালের শুরু থেকে ইংরেজিতে কনটেন্ট তৈরি করি এবং ভালো সারা পাই।বর্তমানে আমি ৭০জনকে অনলাইনে ইংরেজিতে কথা বলা শিখানোর চেষ্টা করেছি।
সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র অনিক রায় বলেন, হৃদয় দাদার ভিডিও ফেসবুকে প্রতিদিন দেখি। দাদার মধ্যে অনেক প্রতিভা আছে। দাদার ভিডিও দেখে আমিও ইংরেজি শেখার চেষ্টা করি।
বাতাসন দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সনাতন রায় বলেন, হৃদয় ভাইয়ের ইংরেজি বক্তা হয়ে উঠা দেখে আমিও অনুপ্রাণিত হচ্ছি। আমিও ভাইয়ের মতো হতে চাই। এজন্য হৃদয় ভাইয়ের ভিডিও দেখে ইংরেজি চর্চা করছি। আশা করি হৃদয় চন্দ্র রায়, দিনাজপুর জেলার গরীবের ইংলিশ ম্যান হয়ে আরো ইংলিশ ম্যান তৈরি করুক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষকক তৌহিদুলের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ

ঢাকাস্থ বোদাবাসীর উদ্দেশে এমপি প্রার্থী এমরান আল আমিনের খোলা চিঠি

পীরগঞ্জে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক সেমিনার

রাণীশংকৈলে ডাকাতি স্বর্ণ ও নগদ টাকা আহত-১

কোহলিদের সর্বোচ্চ বেতন ৭ কোটি রুপি, সর্বনিম্ন ১ কোটি

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

পল্লীশ্রী’র উদ্যোগে নারী ক্লাবের আন্তঃ সম্পর্ক উন্নয়ন ও ক্যাম্পেইন

বীজ আলুর দাম কম দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে বিএডিসির চুক্তিবদ্ধ চাষীদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে ইএসডিও প্রসপারিটি (ক্ষুদ্র -নৃগোষ্ঠি) প্রকল্পের ভ্যান বিতরন

সেতাবগঞ্জ চিনিকলে আখ মাড়াই বন্ধের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত