Monday , 21 April 2025 | [bangla_date]

বোচাগঞ্জে ভুয়া ডাক্তারের জেল-জরিমানা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে ভুয়া অর্থোপেডিক ডাক্তারকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভুয়া ডাক্তারের নাম মো. মোশারফ হোসেন।
আজ রবিবার (২০ এপ্রিল) বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর এলাকা থেকে ওই ভুয়া ডাক্তারের চেম্বারে গিয়ে বোচাগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট সাইফুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়।
জানা যায়, মোশারফ হোসেন দীর্ঘদিন থেকে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চেম্বার খুলে নিজেকে অর্থোপেডিক ডাক্তার পরিচয় রোগীদের সেবা দিয়ে আসছিলেন। তার চিকিৎসা সেবার কোনো সনদপত্র নেই। তারপরও তিনি নিজেকে অর্থোপেডিক ডাক্তার পরিচয় বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র লিখে দিতেন।
বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, ‘অভিযুক্ত মোশারফ হোসেন কোনোমতেই রোগীর ব্যবস্থাপত্র লিখতে পারেন না। তিনি মেডিক্যাল আইন লঙ্ঘন করে এই কাজগুলো করে আসছিলেন।’
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা বলেন, ‘ভুয়া ডাক্তার মো. মোশারফ হোসেনের চিকিৎসক হিসেবে কোনো ধরনের নিবন্ধন না থাকা সত্বেও দীর্ঘ দিন ধরে চিকিৎসা করে আসার অভিযোগের প্রেক্ষিতে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী ২ মাসের বিনাশ্রম কারাদÐ এবং ৫০ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালে শিশু ওয়ার্ড ভবনের বিমে ফাটল ও ঝুঁকিপূর্ণ যে কোন সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা হতে পারে

চিরিরবন্দরে নার্সারিতে অভিযান পরিবেশবিরোধী ইউক্যালিপ্টাস-আকাশমনি চারা ধ্বংস

ফেব্রুয়ারিতে যারা পাবেন ভ্যাকসিন জয়শ্রী ভাদুড়ী

চারটি দপ্তর সামলিয়ে ছুটছেন পার্কে- কর্মব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের ইউএনও

বীরগঞ্জে পুকুর থেকে আদিবাসী যুবকের লাশ উদ্ধার

ঠাকুরগাাঁও-৩ আসনে ৫ম বার নির্বাচিত এমপি হাফিজউদ্দীনকে গন সংবর্ধনা

বীরগঞ্জে বাজার মনিটরিং করলেন উপজেলা প্রশাসন

রাণীশংকৈলে জাতীয় কন্যা দিবস পালন

বীরগঞ্জের সাতোর ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাত ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিদায় সংবর্ধনা