Monday , 14 April 2025 | [bangla_date]

বোচাগঞ্জে ১২৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রজেক্টর ফেরত নিল শিক্ষা অফিস

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১ ২৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঝে গত ৮ মাস আগে প্রজেক্টরসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। এটি ভুল হয়েছে মর্মে তা ফেরত দিতে নিদের্শ দিয়েছে বোচাগঞ্জ উপজেলা প্রথমিক শিক্ষা অফিস। প্রাথমিক শিক্ষকে আধুনিক ও ডিজিটাল করতে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষা প্রদানের লক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিনাজপুর বাফার কেন্দ্রে প্রজেক্টর ও অন্যান্য সামগ্রী আসে। সেই হিসেবে বোচাগঞ্জ উপজেলার ১ শত ২৫টি প্রাথমিক বিদ্যালয়কে প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়। সেই প্রজেক্টর দিয়ে চলছিল আধুনিক ও ডিজিটাল শিক্ষা কায্যক্রম। হঠাৎ-ই দিনাজপুর জেলা শিক্ষা অফিস থেকে নিদের্শ আসে যে, বোচাগঞ্জ উপজেলায় যে সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়েছে তা ভুল করে দেয়া হয়েছিল। তাই দ্রæত সময়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ফেরত দিতে বলা হয়। তারই পরিপ্রেক্ষিতে বোচাগঞ্জ উপজেলার ১ শত ২৫টি বিদ্যালয়ের প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী ৮ মাস ব্যবহার করে তা ফেরৎ দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী গুলো অন্য জেলার ছিল। ভুল করে দিনাজপুর বাফার আমাদের উপজেলায় পাঠিয়ে দিয়েছিল। এবং আমরা তা বিতরণও করেছিলাম। বিতরণকৃত সব স্কুল হতে প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী তুলে নিয়ে দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের নির্দেশে বাফার এ ফেরত দিব। বোচাগঞ্জ উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজন মহন্ত বলেন, ভুল বসত প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়েছিল। যা এখন ফেরত দেয়া হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক -৩

বোচাগঞ্জের মুশিদহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চায় সুশেন চন্দ্র রায়

একতা নারী উন্নয়ন সংস্থার আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সচেতনতা মূলক সভা

জেলা ট্রাক ট্রাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনের লক্ষ্যে উপ-কমিটির সভা

ঠাকুরগাঁওয়ে ফসলে ইঁদুরের আক্রমণ: দিশেহারা কৃষক

ঠাকুরগাঁওয়ে ফসলে ইঁদুরের আক্রমণ: দিশেহারা কৃষক

হরিপুর উপজেলা আওয়ামী লীগের বিজয় দিবস পালন

বোচাগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সার ডিলারের ২৫ হাজার টাকা জরিমানা

পঞ্চগড় জেলার শ্রেষ্ট অধ্যক্ষ আশরাফুল আলম লিটন

সেতাবগঞ্জ ফ্রি ছানি অপারেশন ক্যাম্প

সেতাবগঞ্জ ফ্রি ছানি অপারেশন ক্যাম্প

রাণীশংকৈলে সংখ্যালঘুদের ভারতে যাওয়ার সময় বিএনপি জামাতসহ প্রশাসনের পক্ষ থেকে ফিরিয়ে আনা হয় ,