Wednesday , 16 April 2025 | [bangla_date]

রাণীশংকৈলে ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা গ্রে-প্তার

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউনিয়ন বিএনপি’র সভাপতির মা-মলায় ইউপি চেয়াারম্যান ও ইউনিয়ন যুবলীগ সম্পাদক মতিউর রহমান মতিকে বুধবার (১৬ এপ্রিল) ভোর রাতে গ্রে-প্তার করেছে থানা পুলিশ।
এদিন সকালে চেয়ারম্যানের প্রায় পাঁচ শতাধিক সমর্থক মুক্তির দাবীতে থানার মুল ফটকের সামনে রাস্তা অবরোধ করে রাখে। পুলিশ অবরোধকারীদের মৃদু লাঠিচার্জ করে ৪ জনকে আটক করে। আটককৃতরা হলেন মফিজুল ইসলাম সেন্টু (৪০) শিমুল ইসলাম (৩৫) মুক্তারুল ইসলাম (৩২) ও দেলোয়ার হোসেন (৩৭)। এজাহার সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মমতাজ আলী গতকাল বিকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রাণীশংকৈলে আসার পথে বারঘরিয়া বাজারে চেয়ারম্যান মতি ও তার লোকজন নিএনপি নেতার পথরোধ করে মারপিট করে। এসময় একটি মোটরসাইকেল,১ লক্ষ ৩৯ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এঘটনায় মমতাজ আলী বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি (৪৫) আনোয়ার হোসেন (৩৫) মনিরুল ইসলাম মনিরসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামী করে মামলা করে। যার মামলা নং ১১।
এ প্রসঙ্গে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলার ১নং আসামী মতিউর রহমান মতিকে রাতে গ্রেফতার করা হয়েছে। পরদিন আটককৃত ইউপি চেয়ারম্যানকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তিনি আরো জানান, থানার সামনে চেয়ারম্যানের ব্যাবসায়ীক প্রতিষ্ঠানের কিছু লোকজন রাস্তা অবরোধ করে তাদের আমরা ছত্রভঙ্গ করে দেই। এসময় আটককৃত ৪ জনের ব্যপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যানকে পুলিশ গ্রেপ্তার করে। একারণে চেয়ারম্যানের কিছু সমর্থক মুক্তির দাবীতে রাস্তা অবরোধ করলে তাদের শান্ত করে দ্রæত চেয়ারম্যানকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ১৮৩ দুস্থ’র মাঝে ত্রাণ সহায়তা প্রদান

বীরগঞ্জে ইউপি সদস্য কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হেনস্তার অভিযোগ

হরিপুরে গৃহহীনদের গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিং

পুলিশ কনস্টেবল পদে ১২০টাকায় চাকুরী হলো ৭৫জনের

যোগ্য কারিগরের অভাবেই বিএনপি’র এই ভগ্ন দশা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফল ভোগীদের মাঝে হাঁসের খাদ্য বিতরণ

ঠাকুরগাঁওয়ে গরমে বেড়েছে তালশাঁসের কদর !

পঞ্চগড়ে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা

চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামী গ্রেফতারসহ ভিকটিম উদ্ধার

দোগাছি মেজর সাখাওয়াত কৃষিফার্মে ১৪৪ ধারা বহালে এবার ডিসি’র আদেশ