Monday , 14 April 2025 | [bangla_date]

রাণীশংকৈলে ১৪৪ ধারা জারি, এলাকায় পুলিশ মোতায়েন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জমি নিয়ে মারামারি,লুটপাট, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার জেরে পাশ্ববর্তী উপজেলা রাণীশংকৈলে উপজেলার কাউন্সিল বাজার,চেকপোস্ট বাজার ও বটতলী এলাকায় স্থানীয় বাঙাল ও মালধাইয়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। এবং বিক্ষোভ মিছিল সমাবেশ, লাঠিসোঁটা,দেশীয় অস্ত্র প্রদর্শন করে। এতে বেশ কিছু মানুষ আহত হয়।
গতকাল ১২ এপ্রিল রাতে ওইসব এলাকায় চরম উত্তেজনার প্রেক্ষিতে রোববার ১৩ এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান ১৪৪ ধারা জারি করে পুলিশ মোতায়েন করেন। প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা মোতাবেক উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেংমারি মৌজার কাউন্সিল বাজার ও ধর্মগড় মৌজার চেকপোস্ট বাজার এবং উভয় সংলগ্ন এলাকায় স্থানীয় জনগণের মাঝে চরম উত্তেজনা বিরাজ করায় ওইসব এলাকায় বিবাদ বা হানাহানি সৃষ্টির মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। জনস্বার্থে এবং জনগণের জানমাল ও শান্তিশৃংখলা রক্ষার্থে উক্ত এলাকায় ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করেছে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান। সেইসাথে পুনরাদ্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা চলাকালীন সময়ে ওইসব এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোন ধরণের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, ০৫ (পাঁচ) বা তার অধিক সংখ্যক ব্যক্তির একত্র চলাফেরা, সভা, সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে উপজেলা প্রশাসন জানিয়েছেন।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আরশেদুল হক জানান, ১৪৪ ধারা জারিকৃত এলাকায় পুলিশ, আনসার,বিজিবিসহ ৪৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। প্রসঙ্গত: গত বৃহস্পতিবার ও শুক্রবার ৯, ১০ এপ্রিল হরিপুর উপজেলার আটঘরিয়া এলাকায় জমি দখলকে কেন্দ্র দুই গ্রাম বাসিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরই জেরে রাণীশংকৈল উপজেলার কাউন্সিল বাজার,চেকপোস্ট বাজার ও বটতলী এলাকায় ১৪৪ ধারা জারী করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উপজেলা আইনশৃংখলা কমিটির সভা

বোদায় হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শীত মওসুমেই ১০কোটি টাকার বেচা-কেনার আশা রানীবন্দরের গার্মেন্ট-এ শীতের পোশাক তৈরির ব্যস্ততা অর্থনৈতিক সম্ভাবনার হাতছানি

আত্রাই নদীর ভাঙনে হুমকিতে চলাচলের রাস্তাসহ দেড় শতাধিক বাড়ি

পঞ্চগড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা

ঠাকুরগাঁও ও রানীশংকৈল পৌরসভায় সুষ্ঠু ভাবে নির্বাচন চলছে

সহায় মানুষরা যেন কষ্ট না পায় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বালিয়াডাঙ্গীতে দুই’দিনে পাঁচ’জনের অপমৃত্য, নানা গুঞ্জন থানায় মামলা

হরিপুরে ভাঙা টিনের ঘরে চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস

দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত