Monday , 14 April 2025 | [bangla_date]

সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হিসেবে প্রবীণ সাংবাদিক আব্দুস সাত্তারকে কো-অপ করা হয়েছে

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হিসেবে প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মোঃ আব্দুস সাত্তারকে কো-অপ করা হয়েছে। গত ১২ এপ্রিল সন্ধ্যায় সেতাবগঞ্জ প্রেসক্লাবের এক জরুরী সভায় সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ থাকে যে, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ আব্দুল ওয়ারেস গত ১৫ই মার্চ শনিবার দিবাগত রাতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ মৃত্যুবরণ করায় প্রেসক্লাবের আহবায়ক পদটি শূন্য হয়ে পড়ে। প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনায় আহবায়ক পদটি পুরণ করা জরুরী তাই প্রেস ক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম সকল সদস্যদের সাথে পরামর্শ করে প্রেস ক্লাবে জরুরী সভার আয়োজন করে। সভায় আগামী ৬মাসের জন্য সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হিসেবে প্রবীণ সাংবাদিক মোঃ আব্দুস সাত্তার এর নাম প্রস্তাব করা হলে তিনি সে প্রস্তাব সাদরে গ্রহণ করেন। এই প্রস্তাবে প্রেসক্লাবের সকল সদস্য সর্ব সম্মতি জ্ঞাপন করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

হিলি সীমান্তের শুন্য রেখায় বিএসএফকে বিজিবি’র মিষ্টি উপহার

দিনাজপুরে ক্রীড়া অফিসের আয়োজনে প্রমিলা খেলোয়াড়দের ফুটবল প্রশিক্ষন শুরু

রাণীশংকৈলে ৩হাজার পিচ ইয়বা সহ গ্রেফতার-৪

পীরগঞ্জের ওসি ক্লোজ ঘুষ বাণিজ্যের তথ্য ফাঁস

তেঁতুলিয়ায় পুকুরে পড়ে ভাইবোনের মৃত্যু

পীরগঞ্জে সার ডিলার ও ব্যবসায়ীকে জরিমানা

দিনাজপুরে শিশু একাডেমীর উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

দিনাজপুরে ভাংচুরের মামলায় দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলামসহ ৫২ নেতাকর্মী খালাস

ঠাকুরগাঁওয়ে ১০ টাকা কেজি চাল: টাকার বিনিময়ে নাম পরিবর্তনের অভিযোগ