Monday , 14 April 2025 | [bangla_date]

সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হিসেবে প্রবীণ সাংবাদিক আব্দুস সাত্তারকে কো-অপ করা হয়েছে

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হিসেবে প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মোঃ আব্দুস সাত্তারকে কো-অপ করা হয়েছে। গত ১২ এপ্রিল সন্ধ্যায় সেতাবগঞ্জ প্রেসক্লাবের এক জরুরী সভায় সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ থাকে যে, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ আব্দুল ওয়ারেস গত ১৫ই মার্চ শনিবার দিবাগত রাতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ মৃত্যুবরণ করায় প্রেসক্লাবের আহবায়ক পদটি শূন্য হয়ে পড়ে। প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনায় আহবায়ক পদটি পুরণ করা জরুরী তাই প্রেস ক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম সকল সদস্যদের সাথে পরামর্শ করে প্রেস ক্লাবে জরুরী সভার আয়োজন করা করে। সভায় আগামী ৬মাসের জন্য সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হিসেবে প্রবীণ সাংবাদিক মোঃ আব্দুস সাত্তার এর নাম প্রস্তাব করা হলে তিনি সে প্রস্তাব সাদরে গ্রহণ করেন। এই প্রস্তাবে প্রেসক্লাবের সকল সদস্য সর্ব সম্মতি জ্ঞাপন করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে জাল জন্ম নিবন্ধন সনদ প্রদানের দায়ে উদ্যোক্তা সহ ২ জনের কারাদন্ডাদেশ

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত আহত -১

দিনাজপুরের লিচুর বাগানে এখন মৌ মৌ

বীরগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম মিঞা গ্রেফ’তার

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ‘সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত সমন্বয় সভা’

হরিপুরে ৬ ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান,পৌর মেয়র, সকল কাউন্সিলর, ইউপি সদস্যদের পদত্যাগের আল্টিমেটাম

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত