Monday , 28 April 2025 | [bangla_date]

হাকিমপুরে ডা’কাতি প্রস্তুতিকালে ৭ ডা’কাত আ’টক

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের হাকিমপুরে দেশি অস্ত্রসহ ডাকাতি প্রস্তুতিকালে ৭ জন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে হিলি-বিরামপুর সড়কের বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের উত্তরে ব্রীজের পাশ থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা, সিপি মুন্সিপাড়ার মৃত আকবর মুন্সির ছেলে দুখু (২৯), মুন্সিপাড়ার ভুট্টু মুন্সির ছেলে সানি (২৩), মধ্য বাসুদেবপুরের সিরাজুল ইসলামের ছেলে সাজু (২৭), রাজধানী মোড়ের মৃত আসার উদ্দিনের ছেলে আলম (৩২), রাজধানী মোড়ের আসার উদ্দিনের ছেলে বাবু (২৫), মধ্য বাসুদেবপুরের মৃত রহমত আলীর ছেলে জনি (২৮) ও মধ্য বাসুদেবপুরের ইদুল আলীর ছেলে বাপ্পি (২৮) তাদের সবার একই থানা হাকিমপুর।বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি তদন্ত এসএম জাহাঙ্গীর আলম।
হাকিমপুর থানার ওসি তদন্ত এসএম জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গতকাল রাতে হিলি-বিরামপুর সড়কে একটি ডাকাতদল ডাকাতের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আমি সঙ্গী ফোর্স নিয়ে বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের উত্তরে একটি ব্রীজে অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ ৭ জন ডাকাতকে আটক করি। এসময় তাদের নিকট ছুরি, হাসুয়া, লোহার চার সুতি রড, চাইনিজ কুড়াল পাওয়া যায়।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভরনিয়া দাখিল মাদ্রাসার ৭ শিক্ষার্থী নিয়ে পাঠদান করেন —১৮ জন শিক্ষক কর্মচারী

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে আজকের শিক্ষার্থীরাই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিগন্ত শিল্পী গোষ্ঠী’’র পরিচিতি সভায় বক্তারা সাহিত্য-সংস্কৃতি হারিয়ে ফেললে নিজেদেরকেও হারিয়ে ফেলবো

উগ্রবাদীদের রুখে দিতেসবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

অনলাইনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল পারুল রায় ও নার্গিস এর

দিনাজপুরে রথযাত্রা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা সারাবিশে^র অসাম্প্রদায়িকতা ও মানবতার সেতু বন্ধন

পীরগঞ্জে বৃষ্টির জন্য এস্তেস্কার নামায আদায়

বীরগঞ্জে নওপাড়া স্কুল ও কলেজের অফিস সহকারীর পুনঃ যোগদান বন্ধের দাবিতে মান’বব’ন্ধন

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

পীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত