Tuesday , 22 April 2025 | [bangla_date]

হিলিতে ডিএসবি পরিচয়ে চাঁ-দাবা-জি, যুবক আ-টক

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য পরিচয়ে মাদরাসা শিক্ষকের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে ওমর ফারুক (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার দুপুর ২টার দিকে হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের গাজী আমিনিয়া দাখিল মাদরাসা এলাকা থেকে তাকে আটক করা হয়।
ওমর ফারুক দিনাজপুর সদর থানার পাঁচপুল হাজীপাড়া এলাকার আমিন উদ্দিনের ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা জানান, দুপুরে উপজেলার আলিহাট গাজী আমিনিয়া দাখিল মাদরাসায় ডিএসবি পরিচয়ে টাকা দাবি করেন। পরে তার কথাবার্তা সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে তুলে দেয়। এছাড়া সকালে একই উপজেলার বাগদোড় মাদরাসায় গিয়ে তিন হাজার টাকা নিয়ে আসেন।
উপজেলার বাগদোড় মাদরাসার সুপার মো. মামুনুর রশীদ বলেন, ওমর ফারুক সকালে মাদরাসায় গিয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষক মো. তারেক হোসেনের কাছ থেকে মোবাইলে সার্টিফিকেট ও আইডি কার্ডের ছবি তুলে পুলিশের তথ্য পাঠানোর কথা বলে ৩০০০ তিন হাজার টাকা নিয়ে আসে। আটকের খবর পেয়ে থানায় এসে জিজ্ঞাসা করলে বিষয়টি স্বীকার করেছেন।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা বলেন, ওমর ফারুক নামে একজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে আসে। দুটি ঘটনা উল্লেখ করে তার বিরুদ্ধে মামলা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গাঁজা সহ আটক ১

তেঁতুলিয়ায় শিশুস্বর্গের উদ্যোগে বাল্যবিবাহ  প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

তেঁতুলিয়ায় শিশুস্বর্গের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে আখ রোপন কার্যক্রমের উদ্বোধন

আন্দোলনের মাধ্যামে ফ্যাসিবাদ সরকারকে বিদায় করতে হবে -মির্জা ফখরুল ।। বিস্তারিত জানতে টাচ্ করুন

ঐতিহ্যবাহী আশুড়ার বিলের দৃষ্টিনন্দন কাঠের সেতু পানির নিচে

নাট্য সমিতির বিজয়ের আনন্দ বৈঠকী অনুষ্ঠানে বক্তারা কাঙ্খিত বিজয়ের পেছনে রয়েছে দীর্ঘ শোষন-বঞ্চনার দীর্ঘ ইতিহাস

পীরগঞ্জে দুবরা ধাম মন্দির গীতা স্কুলের কমিটি গঠন

বীরগঞ্জে সজনার ডাল রোপন কর্মসূচীর উদ্বোধন

বহুল আলোচিত ঘোড়াঘাট ইউএনওকে  হত্যা চেষ্টা মামলার রায় পেছালো

বহুল আলোচিত ঘোড়াঘাট ইউএনওকে হত্যা চেষ্টা মামলার রায় পেছালো

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত-১