Tuesday , 29 April 2025 | [bangla_date]

হিলিতে মুদি দোকানে অ’ভিযান, দেড় লাখ টাকা জরি’মানা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের হিলিতে মানবদেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ সিরাপ বিক্রির দায়ে দুটি মুদি দোকানীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার বিকেল ৫টার দিকে হিলির ছাতনি চারমাথা বাজারে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায়। সেই সাথে দোকানদুটি থেকে সকল নিষিদ্ধ সিরাপ জব্দ করে তা ধ্বংস করে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায় বলেন, মানবদেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ সিরাপ বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদ পাই। সেই সংবাদের ভিত্তিতে আজ বিকেলে হিলির ছাতনি চারমাথা বাজারে বেলাল হোসেন ও মোতালেব হোসেনের মুদি দোকানে অভিযান চালানো হয়। এসময় দুটি দোকান থেকে প্রায় ২হাজার পিস নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়েছে। ভোক্তা অধিকার আইনে নিষিদ্ধ সিরাপ বিক্রির দায়ে বেলাল হোসেনকে ৫০ হাজার টাকা ও মোতালেব হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের নিষিদ্ধ সিরাপ বিক্রয় না করে সে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে গণপ্রকৌশল দিবস পালিত । মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা

বোদায় কালিয়াগঞ্জ ইউ’পির উপ-নির্বাচনে নাসির উদ্দীন সদস্য নির্বাচিত

হরিপুর উপজেলা বিএনপি সম্মেলন উপলক্ষে ৩টি পদে ৯ জনের মনোনয়ন পত্র দাখিল

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী থেকে বাড়ির ফেরার পথে দূর্ঘটনায় নিহত কিশোর

বীরগঞ্জে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে মতবিনিময়

রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় , থানায় মামলা, তদন্ত কমিটি গঠন

দিনাজপুর আদর্শ কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

আটােয়ারীতেআশ্রয়নেরউপকারভােগীদেরপুনর্বাসনেরলক্ষ্যেআয়বর্ধনমূলকপ্রশিক্ষণকর্মসূচিরউদ্বোধন

ঘোড়াঘাটে ভাল নেই বাঁশ ও বেত শিল্পের কারিগর