Friday , 9 May 2025 | [bangla_date]

দিনাজপুরে অনূর্ধ্ব-১৫ শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় দিনাজপুরে অনূর্ধ্ব-১৫ শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে জেলার সদর উপজেলার ৬টি স্কুলের ৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
বুধবার (৭ মে) বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় শহরের গোবরাপাড়া সুইমিংপুল চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান প্রধান অতিথি হিসেবে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন।
দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আলাউদ্দীন আল আজাদ। এছাড়া স্ব স্ব স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের জার্সি প্রদান করা হয়।
আয়োজকরা জানান, সাঁতার প্রশিক্ষণে জেলার সদর উপজেলার ৬টি স্কুলের ৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। স্কুলগুলো হলো-গোসাইপুর উচ্চ বিদ্যালয়, চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজ, মানিকপীর উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ আলী এন্ড ফয়জুন্নেছা হাই স্কুল, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় ও চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ। আগামী ২১ দিনব্যাপী এই ৪০ জনকে ৫০ থেকে ২০০ মিটারে ৪ প্রকার সাঁতার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ প্রদান করবেন চেহেলগাজী শিক্ষা নিকেতন এন্ড কলেজের শারীরিক শিক্ষক ওবায়দুর রহমান ও চেরাডাঙ্গি স্কুলের আলী নুর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শয়নকক্ষে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

চিরিরবন্দরে বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড সমাপ্ত

দিনাজপুরে নদীতে গোসলে নেমে বৃদ্ধ নিখোঁজ

বীরগঞ্জে শীতলাই একাদশ এর আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও জিল্লুর রহমান

নেপালের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি শুরু

নীল আকাশের নীচে ডানা মেলেছে শুভ্র-সোনালী কাঞ্চনজঙ্ঘা হাজারও পর্যটকের পদচারণায় মূখর তেঁতুলিয়া

বীরগঞ্জ ঢেপা নদীর তীরে উৎসব উদ্দীপনায় সূর্য পূজা অনুষ্ঠিত

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নারী নেটওয়ার্ক শক্তিশালী করতে দিনাজপুরে সভা অনুষ্ঠিত