Monday , 12 May 2025 | [bangla_date]

দিনাজপুরে ট্রাফিক পুলিশ ও শ্রমজীবী মানুষের মাঝে ছাতা ও স্যালাইন পানি বিতরণ

দিনাজপুরে ট্রাফিক পুলিশ ও শ্রমজীবী মানুষের  মাঝে ছাতা ও স্যালাইন পানি বিতরণ

দিনাজপুরে ট্রাফিক পুলিশদের মাঝে ছাতা এবং পথচারী, শ্রমজীবী মানুষ, অসহায়দের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন।ববিবার (১ মে) সকাল ১১টার সময় শহরের মহারাজার মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘ এই কাজ পরিচালনা করেন।দিনাজপুরে মৃদু তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রীতে ওঠানা নামা করছে। তপ্তরোদে পুরে ট্রাফিক পুলিশ সদস্যরা যানজোট নিরসনে সিরলস ভাবে কাজ করছেন। তাদের এই কষ্ট লাঘবে ছাতা ও খাবার স্যালাইন এবং পানি নিয়ে এগিয়ে আসে বসুন্ধলা শুভসংঘ সদর উপজেলা শাখা। তারা দিনাজপুর শহরের মহারাজা মোড়ে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশদের হাতে ছাতা ও খাবার স্যালাইন এবং পানি তুলে দেয়। ট্রাফিক পুলিশরা তা সাদরে গ্রহণ করেন।পরে ওই মোড়ে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে প্রচন্ড এই গরমে পথচারী, শ্রমজীবী মানুষ, অসহায়দের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন।ছাতা পেয়ে ট্রাফিক পুলিশের এএসআই রুপক ও কনষ্টবল উজ্জল রায় ও আসতারুল হক বলেন প্রতিবারই দিনাজপুরে ট্রাফিক পুলিশকে বসুন্ধরা শুভসংঘ ছাতা স্যালইন ও পানি বিতরণ করেন। আমরা রোদে দাঁড়িয়ে পালিন করি । এই ছাতা গুলো অনেক কাজে আসে। আমাদের কাজ গুলো করতে অনুপ্রেরণা যোগায়। আমরা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা রাজু মুন্সি,এমদাদুল হক মিলন, রাসেল রানা, বাংলাদেশ প্রতিদিনের দিনাজপুর প্রতিনিধি মোঃ রিয়াজুল ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আসতারুল আলম, সাধারণ সম্পাদক তানজিরুল হাসান আবির, সহ-সাংগঠনিক সম্পাদক চাঁদ শরীফ,দপ্তর সম্পাদক মিলন আহমেদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান ফুয়াদ, ক্রিড়া সম্পাদক ফিরোজ হোসেন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলন মেলা

বোচাগঞ্জে বোরা ধান ও চাল সংগ্রহ শুরু

রাণীশংকৈলে সাংবাদিকের পিতা নজরুল আর নেই

এক পায়ে লাফিয়ে স্কুলে যাওয়া সুমাইয়াকে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান

হরিপুর বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান—মুকুল

দিনাজপুর জেলার সর্বোচ্চ আয়কর ও ভ্যাট প্রদানের মাধ্যমে সম্মাননা অর্জনকারী দুই সহোদরকে ফুলবাড়ী প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান

বোদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সচেতনতা মূলক মহড়া

ঠাকুরগাঁওয়ে ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ঠাকুগাঁওয়ে দেশ রূপান্তরের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত