Monday , 26 May 2025 | [bangla_date]

দিনাজপুর ইনস্টিটিউটের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

রবিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউটের ১২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ইনস্টিটিউট কার্যালয়ের হলরুমে।
দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে স্বাগত এবং ১ মাসব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যাপক কর্মসূচী তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন দিনাজপুর ইনস্টিটিউটের সাধারন সম্পাদক সুনীল চক্রবর্তী। কর্মসূচীর মধ্যে রয়েছে উদ্বোধন পর্বে- বিশাল সাজসজ্জাসহ বর্ণাঢ্য র‌্যালী। পর্যায়ক্রমে চলবে চিত্রাংকন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, টেবিল টেনিস প্রতিযোগিতা, ভলিবল প্রতিযোগিতা, দাবা ও কেরাম প্রতিযোগিতা, গান ও নৃত্য প্রতিযোগিতা, হ্যান্ডবল প্রতিযোগিতা এবং গুনিজন সংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। এছাড়া দিনাজপুর ইনস্টিটিউটের কার্যক্রম তুলে দরে একটি বর্ণাঢ্য সবিনিয়র প্রকাশ করা হবে। কর্মসূচীর উপর মতামত দিয়ে বক্তব্য রাখেন আজীবন সদস্য রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সরদার সফিউল আলম বুলবুল, খন্দকার আরিফুজ্জামান নাঈম, মোঃ নাজমুল হক, প্রকৌঃ মহিউদ্দিন আলমগীর, মোঃ আতিকুর রহমান নিউ, রণজিৎ কুমার সিংহ, আবুল কালাম আজাদ, শাহ্ রেজাউর রহমান হিরু, মোঃ কাইয়ুম দীলিপ, আহমদ শফি রুবেল, একেএম মেহেরুল্লাহ বাদল, মোঃ শামীম কবীর অপু, সমিরন কুমার ঘোষ, সামসুজ্জামান চৌধুরী বাবু ও আক্তার ইমাম সোহেল আনোয়ার ডিয়ার। সভাপতির বক্তব্যে দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ বলেন, ১২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান দিনাজপুর জেলায় আলোড়ন সৃষ্টি করবে বলে আমাদের বিশ্বাস। সদস্যদের রেজিস্ট্রেশন ফি দিতে হবে এবং প্রত্যেক খেলায় অংশগ্রহণকারীদের এন্ট্রি ফি জমা দিতে হবে। এছাড়া র‌্যালীতে অংশগ্রহণকারী প্রতিটি সদস্যকে গেঞ্জি, ক্যাপ, ব্যাগ, নাস্তা, রাতে আপ্যায়ন ও একটি করে প্রকাশিত সবিনিয়র প্রদান করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

টানা বৃষ্টিতে বেহাল দশা বীরগঞ্জের গ্রামীণ কাঁচা সড়কগুলো

দিনাজপুরে ট্রাক ধা’ক্কায় মেয়ে নি’হত, বাবা আ’হত

ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে পীরগঞ্জে কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় নারী সমাবেশ

ঠাকুরগাঁওয়ে মাদক সম্রাট খাদেমুলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ

বিরলে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

আ’লীগ এখন একদলীয় শাসনের সঙ্গে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করেছে বক্তব্যে বলেন —মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের বালিয়ায় মাদ্রাসা উদ্বোধন করলেন রংপুর ডিআইজি

ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের জন্য শক্তিশালী প্লাটফর্ম অনলাইন গ্রুপ “আমরা-ই উদ্যোক্তা”

হাবিপ্রবিতে বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত

পার্বতীপুর জংশনে দুই ট্রেন মুখোমুখি