Tuesday , 6 May 2025 | [bangla_date]

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের ডিপ্লোম ইন মিডওয়াইফারি কোর্সের ছাত্রীদের বেল্ট পরিবর্তন

জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের ডিপ্লোম ইন মিডওয়াইফারি কোর্সের ছাত্রীদের বেল্ট পরিবর্তন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।
সোমবার কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের ডিপ্লোম ইন মিডওয়াইফারি কোর্সের ছাত্রীদের বেল্ট পরিবর্তন উপলক্ষ্যে আলোচনা সভায় কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন ছাত্তার বলেন, মিডওয়াইফদের যথাযথ প্রশিক্ষণ নিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌছে দিতে হবে। গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য পরিচর্যা ও মৃত্যু হার হ্রাসে প্রশিক্ষিত মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিশেষ করে একজন মায়ের পরিবার পরিকল্পনা থেকে শুরু করে গর্ভধারণ, সন্তান প্রসব ও প্রসব পরবর্তী সেবা প্রদানে মিডওয়াইফ অগ্রণী ভূমিকা রাখতে পারেন। একজন মিডওয়াইফ বলতে আমরা বুঝি যিনি সফলতার সঙ্গে মিডওয়াইফারি শিক্ষা কার্যক্রম শেষ করেছে। মিডওয়াইফারি আবশ্যকীয় যোগ্যতায় উত্তীর্ণ হতে হবে এবং শিক্ষা কার্যক্রম মানসম্পন্ন হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট এর ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধা রঞ্জন রায়। স্বাগত বক্তব্য রাখেন কেয়ার নার্সিং কলেজের উপাধ্যক্ষ মোছাঃ মোস্তফা বেগম।
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের ডিপ্লোম ইন মিডওয়াইফারি কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী প্রিয়সী রানী মহন্ত ও তৃতীয় বর্ষের ছাত্রী ইসরাত জাহান ইফতির সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের শিক্ষক জ্যোৎ¯œা আরা বেগম, শেখ ইসরাত জাহান, শাহানাজ পারভীন, সানজিদা আফরিন প্রমুখ।
আলোচনা সভা শেষে কেয়ার নার্সিং কলেজের ডিপ্লোম ইন মিডওয়াইফারি কোর্সের ছাত্রীদের বেল্ট প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ১ জন প্রতারক ডিবি পুলিশের হাতে আটক

অপেক্ষার পর বৃষ্টিতে স্বস্থি দিনাজপুরের কৃষকের \ আমন চাষিদের মুখে হাসি

ঠাকুরগাঁওয়ে পুলিশ-ম্যাজিষ্ট্রেসী কনফারেন্স

পঞ্চগড়ের দুই আসনে জামানত হারালেন ১১ প্রার্থী

জিয়া হার্ট ফাউন্ডেশনের অসহায় রোগীদের এনসিসি ব্যাংকের শীতবস্ত্র প্রদান

টুং টাং শব্দে মুখরিত কিন্তু সংশয় পিছু ছাড়ছে না ঈদকে ঘিরে ব্যস্ততা থাকলেও ভাল নেই কামার শিল্পিরা

বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা সকল প্রকার কুচক্রীমহলকে  উৎখাত করবেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা সকল প্রকার কুচক্রীমহলকে উৎখাত করবেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে খাদ্যের অভাবে ক্ষুদার্থ বানরের হামলার ভয়ে শংঙ্কিত অভিভাবকেরা

খানসামায় কয়েলের আগুনে পুড়লো গবাদিপশুসহ ঘর

কেয়ার নার্সিং কলেজের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা