Thursday , 29 May 2025 | [bangla_date]

রাণীশংকৈলে কবি কাজী নজরুলের ১২৬ তম জন্ম জয়ন্তী

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রবিবার (২৫ মে) রাতে সাম্যের ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম জয়ন্তী পালন করা হয়।

ষড়জ শিল্পীগোষ্ঠীর আয়োজনে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে কাজী নজরুলের উপর আলোচনা, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে ষড়জ শিল্পীগোষ্ঠীর সভাপতি রেজাউল ইসলাম বাবুর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম বিষয়ক প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল বিশ্লেষক ড. মাসুদুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.তারেক রেজা, লোকসংগীত বিষয়ক গবেষক সৈয়দ জাহিদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী প্রমুখ।

আলোচনা শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানে ষড়জ শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে অতিথিদেরকে উত্তরীয় পড়িয়ে বরণ এবং শিল্পী ও অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে অটো মিলের ছাই ও দুষিত পানির গন্ধে চরম ভোগান্তিতে মানুষ

ঠাকুরগাঁওয়ে বডি বিল্ডিং প্রতিযোগিতা

রানীশংকৈলে প্রাথমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

বোদায় বোরো ধানের দাম কম, কৃষকরা হতাশ

দিনাজপুরে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নবম গ্রেডে উন্নীতকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে গড়ে উঠেছে গরু ও হাঁসের খামার দেখার কেউ নেই

ঠাকুরগাঁয়ে চোলাই মদসহ স্বামী স্ত্রী গ্রেফতার

কাজের মাঝেই অবসর নিলেন উপজেলা শিক্ষা অফিসার মোকছুদুর রহমান

দিনাজপুরে রংপুর বিভাগীয় এসএমই পণ্য মেলা

মনোনয়নপত্র জমা দিলেন দিনাজপুর-৩ আসনের সাংসদ হুইপ ইকবালুর রহিম