Friday , 9 May 2025 | [bangla_date]

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে–স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় জড়িত ও সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে রংপুর বিভাগীয় কমিশনার,রংপুর অঞ্জলের ডিআইজি এবং রংপুর বিভাগের সকল জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সাথে আইনশৃঙ্খলা ও কৃষির সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে বিকালে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে রংপুর বিভাগের আট জেলার ডিসি-এসপিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বের হলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘিরে ধরেন এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরেও কীভাবে দেশত্যাগ করলেন, জানতে চান, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এমন অকল্পনীয় ও অভাবনীয় কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে দ্রæত ব্যবস্থা নেবে সরকার।
দেশত্যাগের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে না পারলে নিজে চলে যাবো বলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টার এ আশ্বাসের পর শিক্ষার্থীরা পথ ছেড়ে দেন এবং অভিনন্দন জানান।
এসময় বৈষম্যবিরোধী আন্দোলনের দিনাজপুরের আহŸায়ক একরামুল হক আবীরসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পৌরসভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে টিসিবি’র কার্যক্রম উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গরু প্রদান

বোচাগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ বস্তা চাল আটক

পীরগঞ্জে নায়েমের সহকারী পরিচালকের পিতার ইন্তেকাল

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল দিনাজপুর সদর আসনে মনোনয়ন চাইবেন

করোনা সংক্রমণ শুরু হওয়ায় যাতায়াতে যাত্রীদের বাড়তি সতর্কতা হিলি ইমিগ্রেশন চেকপোস্টে

ঠাকুরগাঁওয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নাগরিক সংলাপ

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনাজপুরে বৈজ্ঞানিক সেমিনারে পরমাণু শক্তি কমিশনের সদস্য ডা. অশোক কুমার পাল বাংলাদেশে অর্থনীতির চাকা সচল রাখতে চিকিৎসকদের ভুমিকা গুরুত্বপূর্ণ

দিনাজপুরে বৈজ্ঞানিক সেমিনারে পরমাণু শক্তি কমিশনের সদস্য ডা. অশোক কুমার পাল বাংলাদেশে অর্থনীতির চাকা সচল রাখতে চিকিৎসকদের ভুমিকা গুরুত্বপূর্ণ