Saturday , 10 May 2025 | [bangla_date]

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ

দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (১০ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ তিনটি সিদ্ধান্ত হয়েছে।

সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অনুমোদীত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বোভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে দিনাজপুরের কয়েক স্থানে ঈদুল আজহার নামায আদায়

ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজ বাণিজ্যিক ভাবে উৎপাদনে আগ্রহী কৃষকরা

সেন্ট যোসেফস্ স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁও জেলা আইনগত সহায়তা প্রদান বিষয়ক কর্মশালা

পল্লীশ্রীর উদ্যোগে দিনব্যপী ফ্রি (গাইনী,স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা রোগ এবং মেডিসিন) স্বাস্থ্য ক্যাম্প

বীরগঞ্জে হাতি পিঠে চরে চাঁদাবাজি

বোচাগঞ্জে প্রায় ১শ কোটি টাকা ব্যায়ে ১৪টি উন্নয়ন মুলক প্রকল্পের উদ্বোধন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

পঞ্চগড়ের দু’টি আসনের জন্য রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাণীশংকৈলে নি-খোঁজের ৪ ঘন্টা পর কুলিক নদী হতে রহমতের লা-শ উ-দ্ধার

টাকার ভিতরে তুলসি পাতায় হিন্দু সম্প্রদায়ের ভোট নেওয়ার অভিযোগ নৌকার বিরুদ্ধে ! রাণীশংকৈলে দুই মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-৫ আটক-১