Sunday , 11 May 2025 | [bangla_date]

আটোয়ারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ “ মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি ” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার(১০ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে ও প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় আরো বক্তব্য রাখেন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম,, মোঃ আব্দুল মানিক চৌধুরী, ইউআরসি ইন্সট্রাক্টর মাসুম বিল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আল মামুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। আলোচনা শেষে কমলমতি শিশু শিক্ষার্থীদের শুদ্ধ ও সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলা শিক্ষা অফিস সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ উদ্বোধনকালে এমপি গোপাল বাংলাদেশে সংখ্যলঘু সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষনের জন্য শেখ হাসিনার চেয়ে বেশি কেউ ভাবে না

বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে বঙ্গবন্ধুর স্মৃতি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে হাতকড়া নিয়ে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী

বোচাগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি মেলা সমপন্ন

যুব সমাজকে খেলাধুলায় উৎসাহ দিতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরের গাবুড়া’য় জমজমাট গ্রীস্মকালীন টমেটো’র বাজার

জলিল সভাপতি-আরেফিন সম্পাদক পীরগঞ্জে কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হরিপুর সড়কে ধানমাড়াই, খড় না শুকানোর জন্য মাইকিং করলেন-ইউএনও

পীরগঞ্জে চার জুয়াড়ী আটক

রাণীশংকৈলে জাতীয় কৃষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত