Thursday , 15 May 2025 | [bangla_date]

আটোয়ারীতে বিল নার্সারি কার্যক্রমের উপকরণ বিতরণ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বিল নার্সারি কার্যক্রমের উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে এ উপকরণ বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি জানান, রাজস্ব খাতের আওতায় ২০২৪- ২০২৫ অর্থ বছরে বিল নার্সারি কার্যক্রমের আওতায় উপজেলার রসেয়া বিল নার্সারিতে সাইনবোর্ড, চুন, খৈল, সার,ময়দা, ডিম, মাছের খাদ্য, নেট, সুমিথিয়ন সুফলভোগী দলনেতার কাছে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, রসেয়া বিলের সুফলভোগী দলনেতা মোঃ মিজানুর রহমান প্রমুখ। মৎস্য কর্মকর্তা জানান, ২/১ দিনের মধ্যে রসেয়া বিলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হবে। প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে মনিটরিং করা হবে বলেও তিনি উল্লেখ করেন। উপজেলা নির্বাহী অফিসার মৎস্য চাষে বিল নার্সারি প্রকল্পের কার্যক্রম শতভাগ বাস্তবায়নে সুফলভোগীদের দায়িত্বশীলভাবে কাজ করার গুরুত্বারোপ করেন। মৎস্য দপ্তরের পরামর্শ নিয়ে উপকরণ সমূহ যথা সময়ে সঠিক নিয়মে ব্যবহার করার পরামর্শ দেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক রানাকে নিঃ শর্ত মুক্তির দাবীতে দিনাজপুরে মানববন্ধন সাংসাদিক সমাজের

আমন ধান বর্ষার পানিতে তলিয়ে যাওয়ায় আটোয়ারীতে পানি নিষ্কাশনের পথ খুলে দেয়ার দাবীতে কৃষকদের মানববন্ধন

বীরগঞ্জে শিশুদের সঞ্চয়ী উদ্যোগের সাফল্য উদযাপন অনুষ্ঠান

পীরগঞ্জে তাল বীজ রোপনের উদ্বোধন

দিনাজপুরে দু’শ শিল্পী দর্শক মাতালেন গণজাগরণের সাংস্কৃতিক উৎসব

অবশেষে ঘুম ভাঙ্গলো মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মার

ধর্মের প্রতি আমাদের মমত্ববোধ থাকবে কিন্তু ধর্মান্ধ হব না -মনোরঞ্জন শীল গোপাল

কৃষি জমিতে ভুট্টা চাষ এনে দিয়েছে নতুন গতি

ইজিবাইক ছিনতাই ঘটনায় এক যুবক আটক ও ইজিবাইক উদ্ধার

চিরিরবন্দরে ২ কোটি টাকার নবনির্মিত বিদ্যালয়ের ভবনের সিঁড়িতে ফাটল