Thursday , 15 May 2025 | [bangla_date]

ইউক্যালিপটাস ও আকাশমণি দুই প্রজাতির গাছের চারা রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করল সরকার

দুই প্রজাতির গাছের চারা রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করল সরকার

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করতে ২ প্রজাতির গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। এখন থেকে আর সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউক্যালিপটাস ও আকাশমণি নামে এসব গাছের চারা রোপণ করা যাবে না।

বৃহস্পতিবার (১৫ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হলো।

প্রজ্ঞাপনে এসব আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে বলা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের রং তুলির আচরে ফুটে উঠেছে গণতন্ত্র, অধিকার ও সংগ্রামের চিত্র

২৮ জানুয়ারির মধ্যেই এইচএসসি’র ফল প্রকাশ’

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসচ্ছল ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বাংলাবান্ধা পরিদর্শন করলেন বিএসএফ মহাপরিচালক

ঠাকুরগাঁওয়ে জাল সনদধারী যে শিক্ষকরা চাকরি করেন

খানসামায় ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

আইনজীবীদের সাথে আওয়ামীলীগ প্রার্থীর মতবিনিময়

কাহারোলে দরিদ্র পরিবারের নারীর ক্ষমতায়ন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপকার ভোগীদের মাঝে বকনা গরু বিতরণ

পার্বতীপুরে তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশ