Thursday , 1 May 2025 | [bangla_date]

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সভা ও কমিটির গঠন সভাপতি-আব্দুল হাই,সাধারণ সম্পাদক- মাসুদ মুস্তাফি

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সভা ও কমিটির গঠন
সভাপতি-আব্দুল হাই ও সাধারণ সম্পাদক- মাসুদ
মুস্তাফিজসহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটির গঠন
বুধবার শহরের প্রাণকেন্দ্র মালদাহপট্টিস্থ মুক্তিযোদ্ধা পাঠাগারের হলরুমে দিনাজপুরের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সভা-২০২৫ ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
কবি আব্দুল হাই এর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবি মাসুদ মুস্তাফিজ। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ কবি আব্দুর রাজ্জাক কাঞ্চন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি কাশী কুমার দাস ঝন্টু, সাংগঠনিক সম্পাদক কবি নিরঞ্জন হীরা। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মোঃ আব্দুল হাই, সহ-সভাপতি কাশী কুমার দাস ঝন্টু, সাধারণ সম্পাদক কবি মাসুদ মুস্তাফিজ, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক কাঞ্চন, কোষাধ্যক্ষ ইয়াসমিন আরা রানু, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন হীরা, প্রচার সম্পাদক মোঃ মজেল উদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য স্বরূপ বকসী বাচ্চু, মোজাম্মেল বিশ^াস, লায়লা চৌধূরী, জিনাত রহমান, রুবি আফরোজ ও মোঃ কামরুজ্জামান গোপন। সভাপতির বক্তব্যে কবি মোঃ আব্দুল হাই বলেন, সংগঠনকে গতিশীল ও বেগবান করতে নব-নির্বাচিত কমিটির সদস্যরা অগ্রণী ভূমিকা রাখবে। তারা সৃজনশীল সাহিত্য চর্চার প্লাটফর্ম হিসেবে উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদকে একটি মডেল সাহিত্য সংগঠন হিসেবে গড়ে তুলবে বলে আমাদের বিশ^াস। সাধারণ সভার শুরুতে মরহুম কবি আখতারুল আলম বুলু, কবি ইতি ইব্রাহিম ও কবি আমজাদ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনসহ শোক প্রস্তাব গ্রহন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আর্থিক ও মানবিক সাহায্যের জন্য আবেদন

হরিপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনে ঘটেছে পরিবর্তন, বেড়েছে শিক্ষিতের হার

বিরলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া অনুষ্ঠিত

পীরগঞ্জে রাসায়নিক সার ও কীট নাশকের বিকল্প অনুজীব সার প্রকল্প উদ্বোধন

বীরগঞ্জে পুলিশের নির্বাচনী ব্রিফিং

দীপশিখা দিনাজপুরের উদ্যোগে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে প্রতিবন্ধী যুবদের জন্য “অন্তর্ভুক্তিমূলক ও প্রবেশগম্য দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

দীপশিখা দিনাজপুরের উদ্যোগে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে প্রতিবন্ধী যুবদের জন্য “অন্তর্ভুক্তিমূলক ও প্রবেশগম্য দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায়  একজনের প্রাণ গেল

বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণ গেল

সেতাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাত্তার সভাপতি ও সাজ্জাদ সাধারণ সম্পাদক নির্বাচিত

পীরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত: ২