Monday , 19 May 2025 | [bangla_date]

কাহারোলে অগ্নিকান্ডে ২টি দোকান ভস্মিভূত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোলে দুইটি দোকান অগ্নিকান্ডে ভস্মিভূত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স-এর ফায়ার ইন্সপেক্টর মোঃ রেজাউল করিম জানান, উপজেলা সদরের মুকুন্দপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামস্থ গত রোববার (১৮মে’২৫) রাত আনুমানিক ১১টা ৫৭ মিনিটের দিকে কাহারোল – সেতাবগঞ্জ যাওয়ার ঊষা সিনেমাহল সড়ক সংলগ্ন মেসার্স উদয় মহান্ত মুদি খানা দোকান এবং মেসার্স মিলন ট্রেডার্সের কীটনাশক ও বীজ ভান্ডারে এ্ই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে দ্রুত থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কীভাবে দোকান ঘরে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে এবং কি পরিমাণ ও কত টাকার মালামাল অগ্নিকান্ডে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি জানাতে পারেননি। তিনি এই প্রতিনিধিকে আরো জানায়, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা আমাদের নিকট ক্ষয়ক্ষতি ও অগ্নিকান্ডের সূত্রপাত বিষয়ে আবেদন করলে তা আমরা তদন্ত কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে তা বলা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কর্মহীন অসহায় ২০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

ঠাকুরগাঁওয়ে ৯ শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মধ্যপাড়া পাথর খনির শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

বোচাগঞ্জে খালাসউদ্দিন ওয়াক্ফ এস্টেট এতিমখানা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন নৌ প্রতিমন্ত্রী

নি¤œ মানের খাদ্য নকল পন্য বিক্রয় করলে ব্যবসায়ীদের কোনো ছার নয় ৪ টি দোকানে জরিমানা

বোচাগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

ফুলবাড়ীতে বিএনপির ঝটিকা মিছিল, দুই বিএনপি নেতা আটক

দিনাজপুরে মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জের পল্লীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নিতে আমেরিকা যাচ্ছেন ডা. ডি. সি. রায়