Friday , 9 May 2025 | [bangla_date]

কাহারোলে কৃষকের মাঝে দিন দিন ক্যাপসিকাম চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে দিন দিন ক্যাপসিকাম চাষবাদ বৃদ্ধি পেয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন এলাকায় এসব উচ্চ মূল্যের নিরাপদ সবজী উৎপাদন বা চাষাবাদের ক্ষেত্রে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। জানা যায়, দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অত্র উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর কৃষি বøকের রামচন্দপুর টেকসই কৃষি উন্নয়ন কৃষক মোঃ মিজানুর রহমান চলতি রবি-২০২৪-২০২৫ অর্থ বছরে সুইট বিউটি ক্যাপসিকাম চাষবাদ করে সাফল্য এনেছেন ওই কৃষক। গতকাল শুক্রবার(৯মে’২৫) কৃষক মোঃ মিজানুর রহমান জানান, উপজেলা কৃষি অফিসের উচ্চ মূল্যের নিরাপদ সবজী উৎপাদন বা প্রদর্শনীর আওতায় আমি ২০ শতক জমিতে ক্যাপসিকাম চাষবাদ করি । এতে খরচ হয়েছে প্রায় ১৪ হাজার টাকার মতো। এ যাবৎ ক্যাপসিকাম বিক্রি করেছি প্রায় ২৫ থেকে ২৬ হাজার টাকার মতো। আরোও ক্যাপসিকাম রয়েছে আমার জমিতে। খরচ বাদ দিয়ে ২০ থেকে ২৫ হাজার টাকার মতো লাভ হবে বলে আশা করছেন। ওই কৃষক আরো বলেন, কৃষি বিভাগের এই মহতি উদ্যোগে তিনি এই ক্যাপসিকাম চাষবাদ করছেন। তার দেখা দেখি এ উপজেলার অনেক কৃষক এখন ক্যাপসিকাম চাষাবাদের জন্য কৃষক মিজানুরের নিকট পরামর্শ চাচ্ছে কিভাবে ক্যাপসিকাম চাষাবাদ করা যায়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ এই প্রতিনিধিকে জানান, উচ্চ মূল্যের নিরাপদ সবজী উৎপাদনে প্রদর্শনী ক্যাপসিকাম সুইট বিউটি জাতটি কৃষক মোঃ মিজানুর রহমানকে দেওয়া হয়েছিল। এটি উৎপাদনের ক্ষেত্রে উপজেলা কৃষি বিভাগ নিবীড় পর্যবেক্ষণ করেছেন এবং সার্বিক সহযোগিতা ও সকল প্রকার পরামর্শ দিয়ে আসছেন। যাতে করে ক্যাপসিকাম উৎপাদন ভাল হয়। তিনি আরও বলেন, বাজারে ক্যাপসিকামের চাহিদা রয়েছে প্রচুর ও দাম ভাল থাকায় কৃষকেরা দিন দিন ক্যাপসিকাম চাষাবাদ করার জন্য আগ্রহ দেখাচ্ছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর জেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

১০তম ৭নং ওর্য়াড কাউন্সিলর কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় বন্ধু একাদশ হাকিমপুরকে হারিয়ে মুন্সিপাড়া ওয়ারিয়ার্স দিনাজপুর চ্যাম্পিয়ান

ঠাকুরগাঁওয়ের ফাড়াবাড়িতে সোনালী ব্যাংকের আউটলেট উদ্বোধন

বোদা বাজারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির আর্থিক অনুদান প্রদান

বোচাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে মত বিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে মুকুলে ছেয়ে গেছে আমের গাছ : ভাল ফলনের আশা কৃষকের

হরিপুরে ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে অনিয়ম

সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন শেখ হাসিনা —হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে সীমান্তে ভারতের কাঁটা তারের বেড়ায় আবদ্ধ মন… এবার হোলোনা নববর্ষের মিলন মেলা

হাবিপ্রবিতে ‘রিসার্চ ফান্ড অ্যান্ড প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ