Sunday , 25 May 2025 | [bangla_date]

কাহারোলে গ্রামীণ জনপদের গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে গ্রামীণ জনপদের বিভিন্ন বাসা-বাড়ি, সড়কের ধারে, পুকুর পাড়ে ও বাগানে শোভা পাচ্ছে গাছে গাছে রসালো ফল কাঁঠাল। অত্র উপজেলার বিভিন্ন গ্রামীণ জনপদ এলাকায় বাসা-বাড়ি, সড়কের ‘দ’ু ধারে, জঙ্গলের ভিতরে। পুকুর বা দিঘীর পাড়ে কাঁঠাল গাছে থোকায় থোকায় ধরেছে প্রচুর পরিমাণ আমাদের জাতীয় ফল কাঁঠাল। শুধু গ্রামে নয় শহরেরও কাঁঠাল গাছ গুলোতে ধরেছে কাঁঠাল। দেখা গেছে, কাঁঠাল গাছের গোঁড়া থেকে আগা পর্যন্ত শোভা পাচ্ছে সর্বোচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল। এই এলাকার মানুষের কাছে সবচেয়ে অতি জনপ্রিয় ফল ও তরকারি হিসেবে কাঁঠাল যুগ যুগ ধরে কদর পেয়ে আসছে। রসালো ফল কাঁঠালের বিচি কাহারোল উপজেলার জন মানুষের একটি ঐতিহ্যপূর্ণ তরকারি। বিশেষ করে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা তৈরি করে খাওয়া যায়। যা আমরা সকলেই এটি পছন্দ করে থাকি। এছাড়াও বিভিন্ন ধরনের শাক ও কাঁঠালের বিচির সম্বনয়ে রান্না করা তরকারি এখানকার মানুষ তৃপ্তির সাথে পেট ভরে ভাত খেতে পারেন। এই তরকারি মানুষের মাঝে তুলনাহীন। এছাড়া গবাদি পশুর জন্য ও কাঁঠালের ছাল উন্নত মানের গো-খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। অত্র উপজেলার ডাবোর ইউনিয়নের চামদুয়ারি গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম জানান, তার কয়েকটি কাঁঠাল গাছে সমানতালে কাঁঠাল ধরেছে এবং আগামী কিছুদিনের মধ্যে কাঁঠালগুলো পাকতে শুরু হলে হাট-বাজারে বিক্রি করতে পারবে। এদিকে কাঁঠাল গাছের মালিকেরা জানান, আবহাওয়া অনুকুলে থাকলে অন্যান্য বছরের চেয়ে এ বছর অত্র উপজেলায় রসালো ফল কাঁঠালের বাম্পার ফলনে আশা করছেন তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিরামপুরে মাইক্রোবাসের  ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিরামপুরে মাইক্রোবাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

নানা আয়োজনে দিনাজপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

রেস্তোঁরা মালিক সমিতির সংবর্ধনা প্রদানকালে স্বরূপ বকসী বাচ্চু শ্যামল কুমার ঘোষের ডেইরি আইকন সম্মাননা দিনাজপুরবাসীর অহংকার

পঞ্চগড়ের দু’টি আসনে বাংলাদেশ জাসদের প্রার্থী হচ্ছেন যারা

রাণীশংকৈলে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে সবজি চাষের জন্য বিখ্যাত যে ৫ গ্রাম

ভূয়া ব্যাংক একাউন্ট তৈরী করে চেক জালিয়াতির একাধিক মিথ্যা মামলা ও জমির জাল দলিল করে হয়রানির প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

ভূয়া ব্যাংক একাউন্ট তৈরী করে চেক জালিয়াতির একাধিক মিথ্যা মামলা ও জমির জাল দলিল করে হয়রানির প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

আটোয়ারীতে সনাতনীদের সাথে মতবিনিময় করলেন নিপুন রায় চৌধুরী

রাণীশংকৈলে দুর্গাপূজার প্রতিমার র্পূণ রুপ দিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা

দিনাজপুরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাড়িয়েছে জেলা ছাত্রদল