Saturday , 3 May 2025 | [bangla_date]

কাহারোলে মহান মে দিবস পালিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোল উপজেলায় সারাদেশের ন্যায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, কাহারোল স্টান্ড শ্রমিক ইউনিয়ন, উপজেলা রিক্সা ও রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন, উপজেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, উপজেলা মটর শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন সমূহের পক্ষ থেকে এ উপলক্ষ্যে পৃথক-পৃথক কর্মসূচী গ্রহণ করা হয়। এ উপলক্ষ্যে শ্রমিক সংগঠনগুলো যেসকল কর্মসূচী পালন করেছেন তা হলো, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা শ্রমিক কার্যালয়ে জাতীয় পতাকা, সাংগঠনিক পতাকা ও কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র‌্যালী ও কালো ব্যাচ ধারণ, আলোচনা সভা ও দুপুরে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এদিকে দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের এক র‌্যালী উপজেলা শাখা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের করা হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা। র‌্যালীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলীসহ উপজেলা বিএনপি ও তার অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে এইচপিভি টিকা প্রদান বিষয়ক সমন্বয় সভা

সেতাবগঞ্জ পৌরসভার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরে আইইবি’র পারিবারিক মিলন মেলা

ঠাকুরগাঁওয়ে আরেফা হোসেন ৬২ বছর বয়সে মাস্টার্স পাস করলেন !

তেঁতুলিয়ায় বিএনপির চেয়ারমার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মাহফিল

সহপাঠীদের সঙ্গে জমিতে খেলছিল  শিশু, সাপের কামড়ে মৃত্যু

সহপাঠীদের সঙ্গে জমিতে খেলছিল শিশু, সাপের কামড়ে মৃত্যু

দুই কর্মকর্তা ছুটিতে,অফিস তালাবদ্ধ, ভোগান্তীতে সাধারণ মানুষ

পীরগঞ্জে বাম জোটের ডাকা হরতাল পালনের আহŸানে সমাবেশ ও আলোচনা সভা

রাণীশংকৈল কুলিক নদীতে মিললো বৃদ্ধার লাশ

পীরগঞ্জে ৩ দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা