Tuesday , 6 May 2025 | [bangla_date]

খানসামায় বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত খামার ব্যবস্থাপনা ও বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপি এক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। গতকাল ৫ মে সোমবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৪টি ব্যাচে ৮০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারীরা সমন্বিত খামার ব্যবস্থাপনা, পশুপালন, জৈব সার উৎপাদন এবং বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ে হাতে-কলমে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করবেন।আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো স্থানীয় যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে আগ্রহী করে গড়ে তোলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অর্থমন্ত্রী হলেন আবুল হাসান মাহমুদ আলী

১৫ আগস্ট উপলক্ষে রাণীশংকৈল উপজেলার কৃষক লীগের মিলাদ-মাহফিল

ঠাকুরগাঁও-৩ উপনির্বাচন: কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

বীরগঞ্জে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে বার্ষিক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

বীরগঞ্জে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন আয়োজন

বীরগঞ্জে ৭ দফা দাবিতে জাতীয় হিন্দু মহাজোটে মানববন্ধন কর্মসূচি

গণসংযোগে ব্যস্ত দিনাজপুর-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.এম আমজাদ

জেলা আনসার ও ভিডিপি’র জেলা সমাবেশে- এ কে এম জিয়াউল আলম আনসার ভিডিপির সকল সদস্যই একটি সিসি ক্যামেরা

দিনাজপুর রক্তদান সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন পেল