Friday , 23 May 2025 | [bangla_date]

চিরিরবন্দরে ট্রেনে কা-টা পড়ে দলিল লেখকের মৃ-ত্যু

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে কাঞ্চন কমিউটর ট্রেনে কাটা পড়ে কামরুজ্জামান ওরফে বিপ্লব নামে এক দলিল লেখকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনাটি গতকাল বৃহস্পতিবার আনুমানিক সকাল পৌঁণে ৯টায় চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে ঘটেছে। নিহত কামরুজ্জামান ওরফে বিপ্লব (৩৫) উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ি গ্রামের মাষ্টারপাড়ার মৃত আব্দুর নুর শাহর ছেলে এবং চিরিরবন্দর সাব-রেজিস্ট্রী অফিসের দলিল লেখক। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভুগতে ছিলেন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার পার্বতীপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কাঞ্চন কমিউটর ট্রেনটি চিরিরবন্দর স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দেন বিপ্লব। এতে তার শরীর দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ খবর পেয়ে পুলিশ ও রেলওয়ের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।
এব্যাপারে চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাষ্টার শহীদুল ইসলাম বলেন, পার্বতীপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কাঞ্চন কমিউটর ট্রেনটি চিরিরবন্দর স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এতে তার শরীর দ্বিখন্ডিত হয়ে যায় এবং তিনি মারা যান। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

খানসামায় প্রাইভেট মাদ্রাসা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দিনাজপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দম্পতিকে কুপিয়ে হত্যা, আটক-৩

১১ দফা দাবিতে প্রতিবন্ধীদের দিনাজপুরে জেলা প্রশাসন কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন

ঠাকুরগাঁওয়ে নেচে-গেয়ে কারাম উৎসবে মেতে উঠলেন আদিবাসীরা

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

হরিপুর উপজেলা প্রেস ক্লাবের ১ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জে ভুমিহীনদের সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাটে কাগজে কলমে আশ্রয়ন প্রকল্প, বাস্তবে পরিত্যক্ত ঘর

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে আইনজীবী সমিতির সভাপতির মতবিনিময়