Wednesday , 21 May 2025 | [bangla_date]

দিনাজপুরের বোচাগঞ্জ ঘূর্ণিঝড়ের তান্ডবে উফড়ে পড়েছে ৩শ বছরের পুরনো বটগাছ

দিনাজপুরের বোচাগঞ্জ ঘূর্ণিঝড়ের তান্ডবে উফড়ে পড়েছে ৩শ বছরের পুরনো বটগাছ

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \গত রবিবার ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে য়ায দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকা। ঘূর্ণিঝড়ে উফরে পড়েছে উপজেলার ২নং- ঈশানিয়া ইউনিয়নের বৈরাগীরহাট এলাকার ৩শ বছরের পুরনো বটগাছ। ভেঙে পড়েছে মানুষের অনেক বসত বাড়ী। এছাড়াও এই ইউনিয়নে ঘূর্ণিঝড়ের তান্ডবে শত শত গাছ ও গাছের ডাল ভেঙ্গে পড়েছে মেইন সড়কের উপর। মুহূর্তের মধ্যেই সেতাবগঞ্জ থেকে বকুলতলা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাতেই সেতাবগঞ্জ সার্ভিস স্টেশনের (ভারপ্রাপ্ত) স্টেশন ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে মেইন সড়ক থেকে গাছপালা সরানোর কাজে যোগ দেন সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একদল দক্ষ কর্মী। ফায়ার সার্ভিস কর্মীদের সারা রাতের অক্লান্ত পরিশ্রমে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়। এই ঘূর্ণিঝড়ে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক হিসাব এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যু

প্রধান শিক্ষকের কম্পিউটারের দোকানে শিক্ষাথীদের সনদ তৈরি, জেলে শিক্ষক

ঘোড়াঘাটে অনলাইনে প্রতারণা ৫৬ শিক্ষার্থী ফিরে পেল টাকা

হরিপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ইসমাইল হোসেনের মনোনয়ন পত্র দাখিল

আওয়ামী লীগ সরকার উন্নয়নশীল সরকার ..রেলপথমন্ত্রী- এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫দিনব্যাপী আলোকচিত্র প্রশিক্ষন ও প্রদর্শনী

দিনাজপুর ফল ব্যবসাযী সমবায় সমিতির নির্বাচনে মঈন সভাপতি ও নাসিম খান সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রাণের টানে, বন্ধুত্বের মেলবন্ধনে মিলনমেলা

কাহারোলে নতুন ইউএনও’র যোগদান

বীরগঞ্জে নিষিদ্ধ পলিথিন অবাধ ব্যবসা চলছে