Friday , 9 May 2025 | [bangla_date]

দিনাজপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে সহকারী শিক্ষকদের চতুর্থ দিনের কর্মবিরতি

দিনাজপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে  সহকারী শিক্ষকদের চতুর্থ দিনের কর্মবিরতি

৩দফা বাস্তবায়নের দাবিতে দিনাজপুর জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের চতুর্থ দিনের কর্মবিরতি চলছে। এর আগে ৫ মে থেকে শুরু হয়েছে এই কর্মবিরতি।
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ ১২০৬৮) এর দিনাজপুর জেলা সভাপতি মোঃ আব্দুল লতিফ সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত সহকারী শিক্ষকদের ৩টি যৌক্তিক দাবিতে ৫ মে শুরু হয়ে আজ বৃহস্পতিবার ৮ মে চতুর্থ দিনের কর্মবিরতি কর্মসূচী পালিত হচ্ছে।
প্রসঙ্গত,প্রাথমিক সহকারী শিক্ষকদের সকল সংগঠনের সম্মিলিত জোট প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫মে থেকে দিনাজপুর জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ ঘন্টাব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে। যা আগামী ১৫ মে পর্যন্ত চলবে। দ্বিতীয় দফায় ১৬মে থেকে ২০মে পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি। তৃতীয় দফায় ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্ম বিরতি। এবং ২৬ মে থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার পূর্ণদিবস কর্ম বিরতি চলবে। ৩ দফা দাবিগুলো হলো-কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১ (এগারো) তম গ্রেডে বেতন নির্ধারণ। ১০বছর ও ১৬বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রæত পদোন্নতি প্রদান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে টেকনিক্যাল কলেজে অংশিজন সমন্বয় সভা

হাবিপ্রবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

বীরগঞ্জে নবাগত ইউএনও জিনাত রেহানার সাথে সুধীজনদের মতবিনিময়

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান

শঙ্কা উড়িয়ে স্কুলে ফিরল আফগান মেয়েরা

বীরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন বাবা-মা

হিলিতে মানববন্ধন, ২ ঘন্টা আমদানি-রপ্তানি বন্ধ

ঠাকুরগাঁও কৃষিকাজ করতে করতেই ইংরেজিতে ভ্লগ বানান সুজন।

দিনাজপুরে মানবিক সাহায্য সংস্থার নতুন শাখা উদ্বোধন \ ৩ জন উদ্যোক্তার মাঝে ৫ লক্ষ টাকা করে ঋণ বিতরণ

রাণীশংকৈলে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কার্যক্রম প্রচার প্রচারণা