Tuesday , 20 May 2025 | [bangla_date]

দিনাজপুরে ট্রেন থেকে পড়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে আশরাফুল ইসলাম (৪০) নামের এক যুবকের এক হাত ও এক পা বিচ্ছিন্ন হয়েছে।
১৭ মে বেলা ১১টার দিকে বিরামপুর রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে এ ঘটনা ঘটে।
আশরাফুল ইসলাম পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার বারুইপাড়া সুজাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তাকে সংকটাপন্ন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টার দিকে বিরামপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছিল। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে আশরাফুল পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার বাম হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত আশরাফুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহরিয়ার কবির জানান, অত্যধিক রক্তক্ষরণে অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জিআরপি (রেলওয়ে) পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত যুবককে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালে ভর্তি করিয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল কেউটানে শিমুলগাছটি যেন পাখিদের নিরাপদ আশ্রয়স্থল

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন: রাত পোহালেই ভোট যুদ্ধ

দিনাজপুর শিশু একাডেমীর চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতা

দিনাজপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

​নিয়মনীতিহীন আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা : তথ্যমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ৩টি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আগামীতে এই টুর্নামেন্টে পুরস্কার হিসেবে থাকবে দেড় ভরি সোনা চতুর্থ দিনাজপুর সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মা ইলেকট্রনিস

হরিপুরে পরোয়ানাভূক্ত ৩ আসামি গ্রেফতার

ভাড়াবাড়িতে চলে রাণীশংকৈল পৌরসভার কার্যক্রম